ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন এখন একা নয়, ওরা একা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, আমরা দেশকে ভালোবাসি। আর ওরা এই দেশের ভালোবাসার নামে গোপনে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনে দলের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য ইসলামী আন্দোলনের আমির এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, জুলাই অভ্যুত্থানের পরে একশ্রেণির ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করলো। আমরা সরল মনে পথ চলতে ছিলাম। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করলো।

তিনি বলেন, যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ ওদেরকে ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে আরও যে ইসলামী দলগুলো ছিল তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। মানে তাদেরকে আটকালো আর আমাদেরকে বের করলো।

এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের জন্য ভোট প্রার্থনা করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়,

আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। তার দাবি, চক্রান্ত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

বন্ধুকে বাসায় ডেকে জিম্মি করে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (২৮

তাড়াশে দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল