এবার সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির মানহানির মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোকে কুকুরের সঙ্গে তুলনা করেন। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়।
মামলাটি শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং প্রয়াত এমন একজন ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বক্তব্যে দল ও সংশ্লিষ্ট পরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে

স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হলেন কৃষকদলের সভাপতি,প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জাতীয়তাবাদী কৃষক দলের ৮টি ইউনিয়ন কমিটিতে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের সভাপতি গোপাল

রাশিয়ার স্বীকৃতি: প্রথমবার তালেবান সরকারকে আন্তর্জাতিক বৈধতা

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতিতে বড় এক মোড় নিয়েছে আফগানিস্তান। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান শাসিত আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ জুলাই) আল

ভারতকে থামাতে না পারলে আইসিসির কাজ বন্ধ করা উচিত: আজমল

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার সাঈদ আজমল ও আব্দুল রাজ্জাক এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, আইসিসি স্বাধীনভাবে কাজ করতে

লাশ দেখে উচ্চৈঃস্বরে কান্নাকাটি নিষিদ্ধ

আমাদের দেশে অনেকেই বলেন, মৃত স্ত্রীকে স্বামী আর মৃত স্বামীকে স্ত্রী দেখতে পারেন না। অথচ শরিয়তে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে মৃত পুরুষ হোক অথবা

সিরাজগঞ্জে ফুটপাতে পাওয়া নবজাতককে দত্তক নিতে আগ্রহী ২৩ দম্পতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটপাত থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যাকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২৩ দম্পতি। এর মধ্যে ১৫ জন উপজেলা সমাজসেবা অফিসে সরাসরি