এনসিপি থেকে মনোনয়ন পেলেন বিএনপির সাবেক এমপি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকায় এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মুনজুর কাদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এনসিপির এমপি প্রার্থী মেজর (অব.) মুনজুর কাদের ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে

বিএনপি থেকে মনোনয়ন পেয়ে চৌহালী নির্বাচনী এলাকা থেকে এমপি নির্বাচিত হন। পরবর্তী ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) নির্বাচনী এলাকা থেকে বিএনপির মনোনয়ন পেলেও আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের কাছে হেরে যান।

এনসিপি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে মেজর (অব:) মুনজুর কাদের বলেন, বেলকুচি-চৌহালী থেকে এনসিপি থেকে শাপলা কলি প্রতিকে নির্বাচন করব। তিনি আরো বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, বেলকুচি-চৌহালীর নদী ভাঙ্গন এলাকা নদী রক্ষা রোধে কাজ করব, এই এলাকার মানুষ তাঁত শিল্পের উপর নির্ভরশীল, তাঁত শিল্পের উন্নয়নের জন্যও কাজ করবো, এনায়েতপুরে একটি বৃহৎ হাট, হাটের উন্নয়নেও কাজ করব। এর বাইরেও সকল শ্রেণী পেশার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করব।

আপনি কি বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে এনসিপি থেকে মনোনয়ন নিলেন, এই প্রশ্নের জবাবে মেজর (অব.) মনজুর কাদের বলেন, আমি বিএনপি থেকে এবার মনোনয়ন চাইনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এআইয়ের কারণে মাইক্রোসফট থেকে বাদ পড়ছে ৯ হাজার কর্মী 

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা তাদের মোট কর্মীবলের প্রায় চার শতাংশ হ্রাস করতে যাচ্ছে। এ সিদ্ধান্তের

বাবার মরদেহ আটকে রাখলেন একমাত্র ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিল চার বোন ও এক ভাইয়ের মধ্যে। এ কারণে একমাত্র ছেলের কাছে আশ্রয় না পাওয়া বাবা বৃদ্ধ বয়সে

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আন্তঃবাহিনী

আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং সাড়ে ৪০০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক: গত ৮ এপ্রিল আদানির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত

গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ওসমান গণি, সম্পাদক আব্দুল করিম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গন্ডামারা ইউনিয়ন শ্রমিক কল্যাণের কমিটিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এইচ.এম ওসমান গণি, সাধারণ

আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি