উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬ এর ব্লক-ডি তে লাগা আগুনে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ফায়ার সার্ভিসের টিমসহ স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

তিনি জানান, মঙ্গলবার ভোরে ক্যাম্প-১৬ তে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রোহিঙ্গা কর্মীদের সহযোগিতায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে চার থেকে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, প্রতি শীত মৌসুমে উখিয়ার কোনো না কোনো ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। অতীতে আগুনে এক রাতে কয়েক হাজার বসতি পোড়ার ঘটনাও রয়েছে। রয়েছে মৃত্যুর ঘটনাও। আজকের অগ্নিকাণ্ডের পর সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘরসহ সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে দুর্ভোগে রয়েছে ক্ষতিগ্রস্ততা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের প্রোগ্রামার ছরওয়ারে আলম আটক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের দায়ে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার

এনায়েতপুরে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা শাহ্ ইউনুস আলী এনায়েতপুরী (র:) দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ব শান্তি মঞ্জিলে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর

পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণের অনুমোদন আজ হতে পারে

নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার প্রস্তাব আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। অনুমোদন

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা.

চৌহালীতে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

দাউদ রানা চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তা নির্মাণ ও চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর

যমুনা নদীতে চৌহালীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর অংশে ৬ মে ২০২৫ মঙ্গলবার রাত ১১.০০ টা থেকে রাত ৩.০০ টা পর্যন্ত অবৈধভাবে ইলেকট্রিক শক,