ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ্ নুরুল কবীর শাহিনের চাঁদাবাজির একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এমপি প্রার্থীর এই কল রেকর্ড নিয়ে উপজেলাজুড়ে চলছে ভোটারদের মাঝে তীব্র আলোচনা-সমালোচনা।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে ১৬ মিনিট ১১ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড ফেসবুকে ফাঁস হয়। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে হাজার হাজার মানুষ অডিওটি ক্লিপটি ফেসবুকে শেয়ার করে।

অডিও ক্লিপের এক প্রান্ত থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেনকে এমপি প্রার্থী শাহিনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘দাদা আপনারতো এখন মাঠ ভালো কিন্তু আপনার নেতাকর্মীরা আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি এমপি হলে আমাকে এলাকায় থাকতে দেবে না। তাহলে এখন আমি কী করব? আপনি যে হাসপাতাল থেকে অসংখ্যবার মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন তার ভিডিও কিন্তু আমার কাছে আছে।

ঈশ্বরগঞ্জ হাসপাতালের সামিউল ডাক্তার আপনার বাসায় যে দুই লাখ টাকা চাঁদা নিয়ে গিয়েছিল তার ভিডিও কিন্তু আমার কাছে আছে। এ ছাড়া আপনি যে বিভিন্ন সময় ডাক্তারদের হুমকি-ধমকি দিয়ে চাঁদা নিয়েছেন সেগুলোর রেকর্ডও আমার কাছে আছে। আপনার এমপি হওয়ার রিমোট কন্ট্রোল এখন আমার হাতে। আমি কিন্তু আপনার এসব চাঁদাবাজির ভিডিও ফেসবুকে ছেড়ে দেব। এখন দেখেন আপনি কী করবেন।’

এ সময় বিপরীত প্রান্ত থেকে এমপি প্রার্থী শাহিন ছাত্রদল নেতা মোবারককে বলেন, ‘তোর কোনো সমস্যা হবে না। আমি কী তোরে কিছু বলেছি? কে কি বলল তা নিয়ে তুই চিন্তা করিস না। তুই আমার কাছে আগে যেমন ছিলি এখনো তেমনি আছোস।’

এমপি শাহিনের এমন উত্তরে ছাত্রদল নেতা মোবারক বলেন, ‘আমি আপনাকে আর বিশ্বাস করি না। জবাবে এমপি প্রার্থী শাহিন বলেন, তুই কাল আমার সঙ্গে দেখা করিস। পাল্টা জবাবে মোবারক বলেন, আমি আপনার সঙ্গে বাসায় গিয়ে দেখা করলেই আপনি লাইসেন্স করা পিস্তল দিয়ে আমাকে শ্যুট করে দেবেন।’

ফাঁস হওয়া অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন বলেন, ‘সাবেক এমপি শাহিন সাহেব ঈশ্বরগঞ্জ হাসপাতালের ডাক্তারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছেন। যার স্বীকারোক্তিও ভাইরাল হওয়া অডিওতে আছে।’

এ বিষয়ে জানতে চাইলে এমপি প্রার্থী শাহ নুরুর কবির শাহিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, ১১০০ পর্যটক নিয়ে কক্সবাজার ছাড়লো তিন জাহাজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়েছে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। মৌসুমের প্রথম দিন সোমবার সকাল ৭টায় নুনিয়ারছড়া

সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ)

বিএনপি ও গণঅধিকার পরিষদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী কে হবেন—এ নিয়ে বিরোধ থেকে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে। ভারতের সম্ভাব্য আগ্রাসনের শঙ্কায় নিজেদের আকাশসীমা পর্যবেক্ষণ জোরদার করেছে পাকিস্তান।

আবারো পিছিয়ে যাচ্ছে রূপপুরের পরমাণু বিদ্যুৎ উৎপাদন

পাবনা প্রতিনিধি: বিদ্যুৎ উৎপাদনের চুড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্তাবধানে অবকাঠামো নির্মান শেষে এখন