ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নিতে মস্কো পুরোপুরি প্রস্তুত। যে কোনো ধরনের প্রয়োজনে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হবে। এমনটি জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’-এর প্রধান আলেক্সি লিখাচেভ।

গত জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় বুশেহর কেন্দ্রটিকে নিশানা করা হয়নি। পুতিন জানিয়েছেন, সেখানে বর্তমানে শত শত রুশ নাগরিক কাজ করছেন। তবে এবারের হামলা আরও বড় হতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সব শহর। এমন আশঙ্কা দিন দিন বাড়ায় মধ্যপ্রাচ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

লিখাচেভ বলেন, আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী লোকজনকে সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। এই স্থাপনায় যে কোনো ধরনের হামলা হলে তা ১৯৮৬ সালে ইউক্রেনের চোরনোবিল পারমাণবিক কেন্দ্রের বিপর্যয়ের মতো ভয়াবহ মহাবিপর্যয় ডেকে আনতে পারে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের জলসীমার কাছে যুক্তরাষ্ট্র বিশাল নৌবহর পাঠিয়েছে। প্রতিটি যুদ্ধজাহাজ অস্ত্রে সজ্জিত। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‍নতুন করে আরও একটি বহর যাত্রা করেছে বলে জানিয়েছেন। তবে এখনই হামলা হবে কি না সে ব্যাপারে তিনি স্পষ্ট করেননি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের গ্রীণ সিগন্যাল পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। নির্বাচনী ডামাডোল আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও, দলের অভ্যন্তরে

সিরাজগঞ্জের চৌহালীতে বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া ইউপির উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা

দক্ষ ‘মফস্বল’ সম্পাদকের সংকট

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েক মাস ধরে দক্ষ একজন মফস্বল সম্পাদকের সন্ধান করছেন সাবেক ‘বস’। আমাকেও খুঁজে দিতে বললেন। সেজন্য কয়েকজনের সঙ্গে কথাও বললাম। তবে

মাদ্রাসা শিক্ষা নিয়ে এম আকবর আলীর বক্তব্য ভাইরাল, উল্লাপাড়ায় সমালোচনা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে গভীর রাতে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে