আমি যা বলছি পোড়াতে, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন: তাপসের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট: ‘আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিয়েছি। এখন লিথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনালাপে এমন কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই-আগস্ট আন্দোলন দমনে তার এই নির্দেশনা ছিল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথোপকথনের সেই অডিও শোনানো হয়। এদিন আন্দোলনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ৫৩ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

কথপোকথনের একপর্যায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তাপস। এর মধ্যেই শেখ হাসিনা বলেন, বিটিআরসি-বিটিভি পুড়িয়ে দিয়েছে। এখন ইন্টারনেট বন্ধ। মেশিনপত্র সব পুড়ে গেছে। আমি বলছি যা যা পোড়াতে… আমাদের সেতু ভবন পুড়িয়েছে।,

তখন তাপস বলেন, রাতের বেলায় আরও ব্যাপক আক্রমণ করবে। কারণ আমি দেখলাম রাস্তায় রাস্তায় ওরা বিভিন্ন জায়গায় কাজ করছে। এ সময় জায়গার নাম জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রী। প্রতিত্তোরে বনানী-গুলশানের কথা উল্লেখ করেন সাবেক এই মেয়র।

পরে প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, ফোনালাপে শেখ হাসিনা নিজেই আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন- ‘আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা যা পোড়াতে। ওরা পুড়িয়ে দিলো সেতু ভবন।’ তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন। কিন্তু উনার কাঙ্ক্ষিত জিনিস না পুড়িয়ে অন্য স্থাপনা পোড়ানো হয়েছে।

বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জবানবন্দিতে জানান, শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ এবং তিনটি মোবাইল নম্বরের কল রেকর্ড জব্দ করা হয়েছে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। এছাড়া সকালে রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও ট্রাইব্যুনালে আনা হয়। তার উপস্থিতিতেই সাক্ষীরা জবানবন্দি দেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি; ফরিদপুরের কানাইপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক

শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, প্রস্তুত করা হয়েছে জলকামান

নিজস্ব প্রতিবেদক: মহাখালী রেলগেট এলাকায় সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন। আন্দোলনের মুখে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফিরে যেতে বাধ্য

এনায়েতপুরে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা শাহ্ ইউনুস আলী এনায়েতপুরী (র:) দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ব শান্তি মঞ্জিলে মোজাদ্দেদীয়া আনসার বাহিনীর

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি ৭৯

অনলাইন ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোর একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জনেরও বেশি মানুষ। খবর বিবিসির।

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা বিবেচনায় জার্মানি

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ও হামলা ঘিরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভেতরে তীব্র আলোচনা শুরু হয়েছে। এ অবস্থায় জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের