আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’

গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে। গোটা জাতিই রয়েছে রায়ের অপেক্ষায়। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই হবে প্রথম বিচারের রায়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতে বেশির ভাগ মানুষ মারা যায়। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে বলে জানিয়েছেন ছেলে জয়।

রায় প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা আগেই জানি, রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।’

তবে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সর্বহারা পার্টির পোস্টারিং, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় রাতের আঁধারে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে দেয়ালে দেয়ালে পোস্টারিংয়ের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৭

সিরাজগঞ্জে ধর্ষণের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ আ.লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ধর্ষণের শিকার এক দরিদ্র অসহায় নারীর শালিসের জরিমানার টাকা যৌথভাবে আত্মসাতের অভিযোগ উঠেছে সেলিম মন্ডল নামের এক আ:লীগ নেতা ও আজমত প্রামাণিক নামের

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের একই সময়ে দেশে ৬০১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের

ইরানে আবারও একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে কারণে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ শনিবার ভোরে এমটি ঘটেছে

‘৩৬ জুলাই’র আগেই দেশে ফিরছেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ফের জোরালো হয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তিনি আগামী ৫ আগস্টের আগেই যুক্তরাজ্য থেকে দেশে