আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি: সাবিকুন নাহার

নিজস্ব প্রতিবেদক: ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে বিচ্ছেদ ঘটে গত ২১ অক্টোবর। এই বিচ্ছেদের মাসখানেক পরেই তারা ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই।

আবু ত্বহার সঙ্গে আলাদা হয়ে ফের কিভাবে একসঙ্গে হলেন, বিষয়টি নিয়ে লিখেছেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী।

পুরোদস্তুর ধোঁকা, নিখাঁদ এক প্রতারণা। কত দিনই আর বাঁচব আমরা এই দুনিয়ায়? অনন্ত পরকালের চুলচেড়া হিসাব আর চিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সব! সেই সাফল্যের ভিখারি হয়েই আজ কথাগুলো লিখছি। কে কী ভাববে? কে কী বলবে? কী হবে আর কী না হবে এসবেরও বিন্দুমাত্র পরোয়া নেই।’

আবু ত্বহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার এই বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঠলে এর উত্তর সাবিকুন নাহার দেওয়ার চেষ্টা করেছেন।

এ বিষয়ে তিনি বিষয়টি খোলাসা করার জন্য লিখেছেন, ‘আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি, স্ত্রী কর্তৃক খুলা তালাক হয়েছিল। যেখানে উভয়ের সম্মতিতে যেকোনো সময় নতুন বিবাহের মাধ্যমে সংসার শুরু করার সুযোগ থাকে! সেটাই হয়েছে। ওয়ামা আ’লাইনা ইল্লাল বা’লাগ।’

বিয়ের বিষয়টি জানানোর দিনই সাবিকুন নাহার জানিয়েছিলেন যে সন্তানদের কারণেই তারা দুজন ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সেসময়, বাচ্চারা বাবা-মাকে খোঁজে—এমনটা জানিয়ে সাবিকুন নাহার লিখলেন, ‘প্রতিনিয়ত আয়িশা তার বাবাকে খোঁজে! বাবা যাব! বাবা গাড়ি! বাবা কই? শব্দগুলোর ওজন উঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই। উসমানও মাকে পাচ্ছে না। উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে। অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে?’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতার গুদাম থেকে ভর্তুকির পণ্য পাচার: ভ্যানসহ আটক ২

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ১২ বস্তা ভর্তুকিমূল্যের পণ্য অন্য জেলায় পাচারের সময় ভ্যানসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি একে জাতির নবজন্মের মহোৎসব হিসেবে বর্ণনা করেছেন।

জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। পার্লামেন্টের

আরব বিশ্বে ১ মার্চ শুরু হচ্ছে রমজান

ঠিকানা টিভি ডট প্রেস: আরব বিশ্বে পবিত্র রমজান মাস আগামী ১ মার্চ শুরু হতে পারে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানায়। সংস্থাটির পরিচালক মোহাম্মদ

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম ‘বেদ প্রকাশ’ বলে জানা গেছে।

জামায়াত নেতাকে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে: জেলা আমির

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। বৃহস্পতিবার