আমতলীর মহিলা লীগ নেত্রী ও সাবেক ছাত্রলীগ সভাপতি ঢাকায় গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বনশ্রী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে বরগুনার আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুশরাত জাহান লিমু ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাহাবুবুল ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীর শ্যামলী, রমনা, বনশ্রী, বনানী, লালবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবির কয়েকটি টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

ওই সময় নাশকতার পরিকল্পনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা ও দলীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলার অভিযোগে বনশ্রীর একটি বাসা থেকে আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের স্ত্রী এবং মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুসরাত জাহান লিমু এবং বনানীর একটি বাসা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আ. লীগের সদস্য মো. মাহবুব ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করা হয়।,

ডিবির বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ বনশ্রীর একটি বাসা থেকে নুসরাত জাহান লিমা ও বনানীর একটি বাসা থেকে মাহবুবুল ইসলাম মাহবুবকে গ্রেপ্তার করে।

অভিযান পরিচালনা করা ডিবি কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপি’র উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মোহাম্মদ তানভীর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: অধিকার সমতা ক্ষমতায়ন, নারী কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ভূঞাপুর উপজেলা প্রশাসন ও নারী উন্নয়ন  অধিদপ্তরের  উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ, সহায়তা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ।

তাড়াশে গৃহকর্তার হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশের বাঁশবাড়িয়া দক্ষিন পাড়ায় গৃহকর্তা সেলিনা পারভিন ও তার স্কুল শিক্ষিকা মেয়ের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার

বহুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুইশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়নের ইছামতী, পদমপাল, বহুলী

সামাজিক ব্যবসাই পারে বিশ্ব বদলে দিতে: প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর