আজ সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় ২০ বছর পর আজ শনিবার সিরাজগঞ্জ জেলায় সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এই মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। ইতিমধ্যে দফায় দফায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সমাবেশে রেকর্ডসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় উপস্থিত হয়েছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো—আরও বেশি শব্দ!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!” এই বার্তাকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা

স্ত্রীর দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে নার্সের অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনা সদস্যের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর গ্রামে। অনশনরত তরুণীর নাম

প্রবাসীরা ভোট দেবেন যেভাবে, জানালেন ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করা হয়েছে। ভোটের সব

৩৭ হাজার কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে সরকারি-বেসরকারি কোম্পানিগুলোর পাওনা ৩৭ হাজার ৭০ কোটি টাকা। অর্থাৎ ৩৭ হাজার ৭০ কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি। এর মধ্যে

শিক্ষক বদলিতে ডিজিটাল ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল বদলি প্রক্রিয়াকে আরও ভারসাম্যপূর্ণ এবং স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে ভাবছে। এটি জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

এবার পুলিশের সামনেই জব্দকৃত ১৫০০ কেজি জাটকা লুট

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী থানায় নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দ করা ১৫০০ কেজি জাটকা ইলিশ মাছ প্রকাশ্যে লুট হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে থানা প্রাঙ্গণে