আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সদর উপজেলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মনর খান উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। জানা গেছে, অনুষ্ঠানে শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহম্মেদ আসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর হাত ধরে আ. লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন, শৌলপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আ. লীগের সাবেক সদস্য আ. মান্নান খান ভাসানী, সদর উপজেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ খান, শৌলপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শৌলপাড়া ইউনিয়ন আ. লীগের সাবেক নেতা ইদ্রিস খান এবং শৌলপাড়া ইউপি সদস্য আলমগীর বেপারী। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

ইউপি চেয়ারম্যান আ. মান্নান খান ভাসানী বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির বিকল্প নেই। আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে আজ বিএনপিতে শামিল হয়েছি।”

এসময় বিএনপির নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে দলে নেন এবং বিএনপি নেতারা বলেন, আজকের এই গণযোগদান প্রমাণ করে মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি চায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই যোগদান জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর

তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে

প্রধান উপদেষ্টা আ. লীগ কী জিনিস বোঝেননি, ফিরে এলে হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে

ঢাকায় ৩ ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে মিরপুর,

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার (২০ মে) দিনগত রাতে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে বুধবার

পরীক্ষা ছাড়াই ৫৪ স্বজনকে নিয়োগ উপপরিচালকের লুটপাটের আখড়া বিএভিএস

নিজস্ব প্রতিবেদক: বাড়ির কাঁচামরিচ থেকে শুরু করে ছেলের জুতা, বান্ধবীর উপহার, এমনকি পছন্দের মানুষকে দেওয়া গিফট—সব কিছুর বিলই জমা পড়েছে সরকারি প্রতিষ্ঠানের খরচের খাতায়। প্রতিষ্ঠানের ব্যাংক