অবৈধ মাটি কাটায় নেই ছাড়—রায়গঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রোহা ও কালিঞ্জা–নওদাসালুয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে উর্বর টপসয়েল কাটার তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। অভিযানকালে দুই স্থানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মোট ১,৪০,০০০ (এক লাখ চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা বলেন, “অবৈধভাবে টপসয়েল কাটার ফলে জমির উৎপাদনশীলতা নষ্ট হয়, ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই জনস্বার্থে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, “অবৈধ মাটি কাটার খবর পেলেই সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযান পরিচালনার সময় পুলিশ ফোর্সসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, স্থানীয় কৃষকরা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিনিয়ত টপসয়েল কাটার কারণে তাদের জমির ক্ষতি হচ্ছিল। কঠোর নজরদারি ও আইন প্রয়োগের ফলে এসব অনিয়ম কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।#

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিহত সেনা সদস্য শরীফুলের সিরাজগঞ্জের বাড়িত চলছ শোকের মাতম

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্য শরীফুল ইসলামের বাড়িতে চলছে শোকের

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রেকর্ড ড্রোন হামলা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপের ঠিক পরপরই ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

সেনা তৎপরতায় নিরাপদে বের হলেন ডেইলি স্টারের ছাদে আঁটকে থাকা গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক The Daily Star-এর কার্যালয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভবনের ছাদে আটকে পড়া সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার

বড় ধাক্কায় পড়তে পারে পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক: প্রস্তুতি ছাড়া স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর ভয়াবহ প্রতিযোগিতার মুখে পড়তে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশ

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালকদের কর্মবিরতি, মহাসড়কে অবরোধে ভোগান্তি চরমে

দেলোয়ার হোসাইন মাহদী, ব্রাহ্মণবাড়িয়া: ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, বিনা কারণে যানবাহন জব্দ ও লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন