অন্তঃসত্ত্বা নারীকে মারধর: এনসিপির ৬ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ আতাউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দলের এক নারী সদস্যকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।

গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিপাশা আক্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন ।

মামলায় অন্য আসামিরা হলো— এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ (৩৪), বিজয়নগরের প্রধান সমন্বয়কারী ও জেলার এক নম্বর সদস্য আমিনুল হক চৌধুরী (৫০), আখাউড়ার প্রধান সমন্বয়কারী ইয়াকুব আলী (৪২), সদস্য সাকিব মিয়া (২৫) ও রতন মিয়া (৪২)।,

বাদী বিপাশা আক্তার, জেলা শহরের উত্তর মৌড়াইলের বাসিন্দা, যিনি আড়াই মাসের অন্তঃসত্তা। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, এনসিপির নেতা মো. আতাউল্লাহ’র নির্দেশে অন্যান্য আসামীরা তাকে মারধর করেন। এ সময় ইয়াকুব আলী অন্তঃসত্তা বিপাশার পেটে লাথি মারেন এবং গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এছাড়া তার স্বামীসহ তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

অভিযোগের বিপরীতে আসামিরা সব অভিযোগ অস্বীকার করেছেন। ইয়াকুব আলী বলেন, দলীয় কার্যালয়ে ভাড়া করা সন্ত্রাসী দিয়ে আমাকে মারধর করা হয়েছে। ঘটনা মিথ্যা। আমাকে হেয় প্রতিপন্ন করতেই এমন হচ্ছে, অভিযোগ সত্য নয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, তবে থানায় এখনও নথি পৌঁছায়নি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে  জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে হাছেন

শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

অনলাইন ডেস্ক: শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা ইরানেরইসরায়েল,পাল্টা হামলা,চালাল ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে।

আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: তাহের

নিজস্ব প্রতিবেদক: গণভোট আগে না হলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো.

সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত: মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অগ্রগতি

অনলাইন ডেস্ক: ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে

আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে

একজন মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত ইসলাম একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত