অজু ছাড়া নামায গ্রহণযোগ্য নয়

ইসলামে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় ফরজ বা অবশ্যপালনীয় ইবাদত। যে কোনো ইবাদতের আগে অজু করা বাধ্যতামূলক। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অজুর তুলনা নেই। অজু ছাড়া সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। সালাত আদায়ের আগে অজুর দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে। কারও জন্য গোসল করা ফরজ হলে অজু ও গোসল দুটিই করতে হবে।

হজরত আমর ইবনে আবাসা (রা.) বলেন, ‘আমি আরজ করলাম ইয়া রসুলুল্লাহ! অজুর মধ্যে ফায়দা কী? তিনি বললেন, যখন তুমি অজু করবে ও দুই হাতের কবজি পরিষ্কার করে ধোবে, তখন গুনাহগুলো আঙুলের অগ্রভাগ ও নখ দিয়ে বের হয়ে যাবে। এরপর যখন তুমি কুলি করবে, নাকে পানি দিয়ে দুই নাকের ছিদ্র পরিষ্কার করবে, মুখ ও হাত দ্বারা কনুই পর্যন্ত ধোবে, মাথা মাসেহ করবে ও উভয় পা টাখনু পর্যন্ত ধোবে তখন তুমি যেন তোমার গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করে দিলে। এরপর যখন তুমি তোমার চেহারা আল্লাহর সন্তুষ্টির জন্য জমিনে রাখবে (সালাত আদায় করবে) তখন তুমি এমনভাবে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যাবে যেদিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল।’ নাসায়ি, মুসলিম।

অন্য বর্ণনায় আছে, হজরত উকবা ইবনে আমের জুহানি (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) ইরশাদ করেন, ‘যে কোনো মুসলমান পরিপূর্ণভাবে অজু করে এরপর (দুই রাকাত) সালাত এমন ধ্যানের সঙ্গে আদায় করে যে যা সে পড়ছে তা সে জানে, তাহলে সদ্যভূমিষ্ঠ বাচ্চার মতো তার গুনাহ মাফ হয়ে যায়। অর্থাৎ তার আর কোনো গুনাহই অবশিষ্ট থাকে না।’ মুস্তাদরাকে হাকেম-জাহাবি।

 

হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, ‘রসুল (সা.) বলেন, আল্লাহ (রসুলকে স্বপ্নের মাধ্যমে) ইরশাদ করেছেন, হে মুহাম্মদ! আমি আরজ করলাম, হে আমার রব! আমি হাজির আছি। ইরশাদ হলো, নৈকট্যশীল ফেরেশতারা কী বিষয় নিয়ে পরস্পর বিতর্ক করছে? আমি আরজ করলাম, সেসব আমল সম্পর্কে যা গুনাহর কাফফারা হয়। (ইরশাদ হলো, সেই আমলগুলো কী? আমি আরজ করলাম), জামাতে সালাত আদায়ের জন্য পায়ে হেঁটে যাওয়া, কষ্টকর অবস্থায় (যেমন শীত মৌসুমে বা মন না চাইলেও) উত্তমভাবে অজু করা এবং এক সালাতের পর আর এক সালাতের জন্য অপেক্ষা করা। যে ব্যক্তি এগুলোর ওপর নিয়মিত আমল করবে সে জীবনযাপন ও মৃত্যুবরণ করবে কল্যাণের সঙ্গে। আর সে তার গুনাহ থেকে পরিত্রাণ পাবে ওই দিনের মতো যেদিন মা তাকে ভূমিষ্ঠ করেছে।’ মাজমায়ুজ জাওয়ায়েদ, তিরমিজি।

ইমাম গাজ্জালি (রহ.) তাঁর ছাত্রদের অজুর নিয়ম-কানুন শিখিয়ে বলেন, ‘অজুর শুরুতে তোমরা মিসওয়াক করবে অর্থাৎ দাঁত মেজে নেবে। দাঁত পরিষ্কার না থাকলে মানুষ তোমার থেকে কষ্ট পাবে। অজু করার সময় কাবামুখী হওয়া ভালো। শুরুতে আল্লাহর কাছে এই বলে নেবে, পরম দয়াময় আল্লাহর নামে অজু শুরু করছি। হে আল্লাহ! শয়তানের ওয়াসওয়াসা ও ধোঁকা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সে যেন আমার কাছে ঘেঁষতে না পারে। তারপর অজু শুরু করবে।’ আল্লাহ আমাকেসহ সবাইকে সঠিকভাবে অজু করার তৌফিক দান করুন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিউলিপের উকিল নোটিশ: ইউনূস ও দুদকের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অভিযোগ

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ‘পরিকল্পিতভাবে

সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে

উখিয়ায় জমির বিরোধের জের: মসজিদের খতিবসহ নিহত ৩ 

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে কুতুপালং বাজার জামে

বদলি-শোকজের মুখে আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: প্রতি-পদক্ষেপে ‘গণবদলি’ ও ‘গণশোকজের’ চাপে অবরুদ্ধ আন্দোলন। অবশেষে শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চলমান বার্ষিক পরীক্ষায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রায়গঞ্জে প্রকাশ্যে মুদি ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই, প্রতিবাদে সড়ক অবরোধ  

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের রায়গঞ্জে দিনদুপুরে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক

জামায়াতের হেভিওয়েট তিন নেতার পরাজয়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান