কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ শুরু হওয়ার আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ভবনের পঞ্চম তলায় একটা এজলাস কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় সদর এজলাসে কোর্ট পুলিশের সদস্যরা আসামি নিয়ে হাজির হয়। আদালতের বিচার কাজ শুরু হওয়ার আগে এজলাস কক্ষে আগে থেকে বসে থাকা সবাইকে বাইরে বের হয়ে যেতে বলা হয়। এ সময় সবাই বের হয়ে গেলেও জুম্মান খান বসেই ছিল। এসময় তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে কোর্ট পুলিশের সদস্যরা তার দেহ তল্লাশি করে। তার প্যান্টের পেছন পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ারের ড্যাগার বা ছুরি উদ্ধার করে পুলিশ। পরে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী বলেন, বড় ধরনের কোনো অপরাধ ঘটানোর জন্য আগে থেকে এজলাসকক্ষে অবস্থান নিয়েছিল এক যুবক। আটক জুম্মান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে। তার বিরুদ্ধে তিনটা মামলা রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, কুষ্টিয়া আদালতের এজলাস কক্ষের ভেতর ধারালো ছুরি সহ এক যুবক আটক হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোর্ট পুলিশের এটিএসআই মামলাটি করেন। আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পঞ্চগড় সীমান্তে নতুন সেনা ঘাঁটি ভারতের, কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামের বিরুদ্ধে। শনিবার বিকেলে বগুড়া

চারুকলায় যেভাবে সাজানো হচ্ছে হাসিনাকে

ডেস্ক রিপোর্ট: এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচ্ছে ভিন্নমাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই প্রথমবারের মতো এতে

শেখ হাসিনাকে আসামি করে ৫৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ১৮ মাস পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে

স্যারের সাথে গোপন সম্পর্ক তাই পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেত্রীকে পাস করে দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পাস করেছেন বলে

জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব ভবন’

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান মঙ্গলবার (০৬ মে) দেশে ফিরছেন। জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডির ‘মাহবুব