৯ মাসে ৬ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, আদায় মাত্র ১ হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক: গত ৯ মাসে (সেপ্টেম্বর ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত) প্রায় ৬ হাজার ২৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বিপরীতে আদায় হয়েছে মাত্র ৯৯৪ কোটি টাকা। মঙ্গলবার এনবিআরের গণসংযোগ বিভাগ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব আহরণের লক্ষ্যে কাস্টমস, আয়কর বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে ১৬ হাজার ৫৭২টি ফাঁকির ঘটনা শনাক্ত করে। ফাঁকির সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি চিহ্নিত করে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিস্তারিত চিত্র:

বিভিন্ন কাস্টমস হাউস:

২,২১৫টি অভিযানে ১৮৩ কোটি টাকা ফাঁকি শনাক্ত, যা পুরোপুরি আদায় হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট:

৬,৮০৩টি অভিযানে ৫১৩ কোটি টাকার ফাঁকি শনাক্ত, আদায় ৮৯ কোটি টাকা।

ভ্যাট গোয়েন্দা (ঢাকা):

২৩১টি অভিযানে ফাঁকি ১,৬৩৯ কোটি টাকা, আদায় ২৪০ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর:

অভিযান পরিচালনা করে আদায় করে ৭৩ কোটি টাকা।

সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি):

১৮১টি অভিযানে ফাঁকি ৩৬৬ কোটি টাকা, আদায় ১৯৪ কোটি টাকা।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট:

১৭০টি অভিযানে ১,৮৭৪ কোটি টাকা ফাঁকি শনাক্ত, আদায় ১১০ কোটি টাকা।

৪১টি কর অঞ্চল:

৬,৯৭২টি অভিযানে ফাঁকি ১,৫৮৮ কোটি টাকা, আদায় মাত্র ১০৫ কোটি টাকা।

এনবিআর জানিয়েছে, রাজস্ব ফাঁকি রোধে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি, অডিট এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব ফাঁকির বিপুল পরিমাণ অর্থ আদায়ে দুর্বলতা থাকলে জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুরবানির গুরুত্ব ও ফজিলত – মিজানুল হক

আরবিতে কোরবানি শব্দের অর্থ নৈকট্য আর ফারসিতে শব্দটি ত্যাগ অর্থে ব্যবহার হয়।  ইসলামের ধর্মীয় পরিভাষায় কোরবানি বলতে ‘মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট শ্রেণির পশুগুলোর

সিরাজগঞ্জ ভূমি অফিসের বদলি নায়েব হাছান আলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির ঝড়, টাকা ফেরত পেতে দিশেহারা সেবাগ্রহীতারা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। সরকারি খাস জমি মালিকানায় রূপান্তর, খারিজ ও নামজারীর নামে মোটা

ধানমন্ডি ৩২ নম্বরে কড়া পাহারায় সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ঘিরে গতকাল সোমবার দফায় দফায় সংঘর্ষের পর আজ মঙ্গলবার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কড়া পাহারা বসিয়েছে। পুলিশের পাশাপাশি

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাত

মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দিল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দিল্লি বিমানবন্দরে আটকে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের

তাড়াশে সড়ক দুর্ঘনায় ভাই-বোন সহ ৩ জন নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) সবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের ধাক্কায় আপন ভাইবোন সহ ৩ জন নিহত হয়েছে । চালক সহ নিহত শিশুর মা ও বোন গুরুতর আহত হয়েছেন।