৯৭৭ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে উদ্যোগ, বাদ পড়ছে শেখ পরিবার ও আ.লীগ নেতাদের নাম

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে রাষ্ট্রীয় অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম থেকে শেখ হাসিনা, তাঁর পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের নাম সরিয়ে দিচ্ছে বর্তমান সরকার। এ পর্যন্ত অধিকাংশ নাম পরিবর্তন করা হয়েছে এবং বাকি অংশের নাম পরিবর্তনের কাজ চলছে বলে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে দেশের বিভিন্ন সেনানিবাস, বিমানঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও গবেষণাকেন্দ্রসহ মোট ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতাদের নামে।

বর্তমান প্রশাসনের মতে, এসব নামকরণ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাষ্ট্রীয় সম্পদের নিরপেক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাম পরিবর্তনের ক্ষেত্রে সংবিধান, ইতিহাস ও জনঅভিপ্রায়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

সরকারি সূত্রে আরও জানা গেছে, ইতোমধ্যেই যেসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলোর তালিকা শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলেও প্রেস উইং জানিয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিআর হবে কিনা—সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: কলকাতায় প্রতিবাদ, ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বা এসইউসিআই (কমিউনিস্ট) দল। রবিবার (২২ জুন) বেলা ৩টায়

গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা প্রকল্পটি গতকাল (রোববার) জাতীয় অর্থনৈতিক

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫

অস্ত্রের প্রমাণ না পাওয়ায় জেলা জামায়াত আমিরের গাড়িতে থাকা সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহীনির হাতে উদ্ধারকৃত মালামালাগুলো অস্ত্র না মানুষের ব্যবহৃত প্রয়োজনী সরঞ্জাম। এ নিয়ে দিনভর চলে ধুম্রজাল। পরিক্ষা-নিরিক্ষার পর সোমবার সন্ধ্যায় আটকৃকত তিনজন সোহেল রানা, সেলিম

ছয় স্তরের নিরাপত্তায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ছয় স্তরের নিরাপত্তার চাদর দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশ ফিট রোডে (৩৬