৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপি জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছে। অথচ, ১৯৯১ সালে যদি জামায়াত নিষিদ্ধ থাকতো তাহলে কি জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারতো? সেদিন যদি জামায়াত তাদের সমর্থন দিয়ে ক্ষমতায় না বসাতো, তাহলে বিএনপি কি বর্তমান পর্যায়ে আসতে পারতো? জবাব হলো অবশ্যই না।

বিএনপি অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এখন পতিত স্বৈরাচারীদের মতোই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কথা বলছে। খালেদা জিয়ার অনুরোধে আমরা তাদের সমর্থন জানিয়েছিলাম। এখন এসব হাস্যকর বক্তব্য দিয়ে বিএনপি অকৃতজ্ঞতার প্রমাণ দিচ্ছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি শীর্ষক এ সংবাদ সম্মেলন আয়োজন করে জামায়াতে ইসলামী।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ন্যারেটিভ দিচ্ছে। বিএনপি আওয়ামী লীগের চেয়ারে বসে জামায়াতের বিরুদ্ধে কথা বলে। তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, দেশে বর্তমান যে সংকট চলছে তা বিএনপিই সৃষ্টি করেছে। জামায়াত কখনো ধোঁকা, প্রতারণা ও মুনাফিকির রাজনীতি করে না। বিএনপিই বরং ধোঁকা, প্রতারণা ও অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে।

বিএনপি সংস্কারের বিরোধিতা করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি প্রথম থেকেই সংস্কারের ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছে। তারা নিজেদের সংস্কারের পিতা দাবি করছিল। কিন্তু বাস্তবে সব সময়ই সংস্কারের বিরোধিতা করছে। দুনিয়ার কোনো দেশেই নোট অব ডিসেন্টের ওপর গণভোট হয়নি।

জামায়াতের এ নেতা আরও বলেন, বিএনপি নেতারা জামায়াতের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে সংকট সৃষ্টির মিথ্যা অভিযোগ করছেন। কিন্তু বাস্তবে তারা নিজেরাই মিথ্যা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। তারা বলেন আমরা নাকি নির্বাচনের জন্য প্রস্তত না। অথচ আমরা ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে টাকা পয়সা খরচ করছি, পুরোদমে নির্বাচনের জন্য প্রস্তত। অথচ তারা এখনো একটি আসনেও প্রার্থী দেয়নি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো মিথ্যা বক্তব্য দেয় না। বিএনপির মহাসচিব জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এখন মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছেন। অথচ অভিযোগ করছেন যে, জামায়াত তাদের বিপদে ফেলেছে। বরং তারা নিজেরাই মিথ্যা বক্তব্য দিয়ে বিপদে পড়েছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে পণ্যমূল্য স্বাভাবিক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় আনতে হলে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূল করতে হবে। তিনি

কাদেরসহ ৭ আসামির মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ পলাতক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র

দীপু মনির পর এবার টিস্যু পেপারে লিখে কি ‘গোপন বার্তা’ পাঠালেন পলক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ক্ষমতাচ্যুত সরকারের আরও ১২ জন নেতাকে সোমবার (২৭

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলেকে ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন

আল্লামা সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় ৩ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে যাওয়ার সময় জামায়াত নেতাকর্মীদের বহনকারী দুইটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত তিনজন নিহত