৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২

নিজেস্ব প্রতিবেদক: বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিমের দেয়া তথ্যমতে সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ৯ থেকে ১০ টায় লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ার মোঃ সোলেইমানের ছেলে মোঃ ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মোঃ রাব্বি (২১)।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সকল আলামত সংরক্ষণ করা হয়েছে। গ্রেফতার দুই ব্যক্তি এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে।’

ভিকটিমের স্বামী বলেন, তিনি অনেকরাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। রবিবার দিবাগত রাতের ৯ থেকে ১০টার মধ্যে এঘটনা ঘটে। বাড়িতে একা থাকার সুযোগে লম্পটগুলো তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই তিনি বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ কে অবহিত করেন।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হওয়া মোঃ রাব্বি’র মা সুরমা বেগম বলেন, আমার ছেলে এই কাজ করতে পারেনা। তাদের ফাঁসানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি ৪০ হাজার শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। কয়েক মাসের ট্রায়ালের পর গত মাস থেকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের

আর যেনো কেউ গুমের শিকার না হয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আর কোনো ব্যক্তি যেনো গুমের শিকার না হয়, সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার গুম হওয়া

হবিগঞ্জে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর বাঘাসুরা গ্রামে এ

চাঁদা দাবি করায় বগুড়ায় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগে রুহুল আমিন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী

সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, ১১০০ পর্যটক নিয়ে কক্সবাজার ছাড়লো তিন জাহাজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়েছে কক্সবাজার–সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। মৌসুমের প্রথম দিন সোমবার সকাল ৭টায় নুনিয়ারছড়া