৭ বিয়ে করা প্রতারক রবিজুল গ্রেপ্তার: লিবিয়ায় মানবপাচার ও কোটি টাকার প্রতারণা

কুষ্টিয়া প্রতিনিধি: ভালো বেতনের চাকরির প্রলোভনে আর্থিক প্রতারণা ও মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কুষ্টিয়ার আলোচিত রবিজুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

রবিজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের আয়নাল মন্ডলের ছেলে। তিনি একে একে ৭টি বিয়ে করে আলোচনায় আসেন। তবে তার বিরুদ্ধে আরও ভয়াবহ অভিযোগ হলো– বিদেশে চাকরির আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে লিবিয়ায় পাচার করে সেখানে ভয়াবহ নির্যাতনের শিকার করে মুক্তিপণ আদায় করতেন।

ভুক্তভোগী কুষ্টিয়ার তানজির শেখ (২২) জানান, রবিজুলের মাধ্যমে ট্যুরিস্ট ভিসায় লিবিয়ায় গিয়ে তিনি সেখানে ৯ মাস ধরে টর্চার সেলে বন্দী ছিলেন। তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধরের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে ৩৪ লাখ টাকা দাবি করা হয়। অমানবিক নির্যাতনের পর মুক্তিপণ দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

তানজিরের পরিবার জানায়, রবিজুল প্রথমে ১১ লাখ টাকায় তাদের সঙ্গে চুক্তি করলেও পরে আরও ২৫ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে রবিজুল আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে আরেক প্রতারক আলামিন ১৮ লাখ ৩০ হাজার টাকা নিয়ে মুক্তির আশ্বাস দেয়। শেষ পর্যন্ত পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেলেকে ফেরত আনতে বাধ্য হন তানজিরের বাবা সিরাজ শেখ।

তানজিরের মা চম্পা খাতুন বলেন, “রবিজুল আমাদের ছেলেকে মাফিয়াদের কাছে বিক্রি করেছে। ছেলের মরদেহের পাশে রাত কাটিয়েছি ভেবে বুক ফেটে যায়।”

ভুক্তভোগী মাহাবুল আলম জানান, রবিজুল তার ভাগিনা আসিফকে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করে ফেরত পাঠায়। তার দাবি, অন্তত ৬০-৭০ জনকে একই কায়দায় প্রতারণা করেছে রবিজুল।

রবিজুলের বিরুদ্ধে কুষ্টিয়ার ইবি ও সদর থানায় ৫-৬টি, আলমডাঙ্গা, কুমারখালীসহ দেশের বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মেহেদী হাসান। তিনি বলেন, “মানবপাচার ও আর্থিক প্রতারণার অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। রবিজুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দৃষ্টান্তমূলক শাস্তি ও অর্থ ফেরতের দাবি জানিয়েছেন অন্তত ১২টি ভুক্তভোগী পরিবার।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে অধিকাংশ ব্রিটিশ জনগণ

আন্তর্জাতিক ডেস্ক: বেশিরভাগ ব্রিটিশ জনগণ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে। দেশটির ৫৭ শতাংশ মানুষ মনে করেন পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত এবং ১৩ শতাংশ

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত  

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের

কাজিপুরে শহিদ জিয়ার ৪৪ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার( ৩০ মে) বাদ জুম্মা উপজেলার চালিতাডাঙ্গা

সলঙ্গায় খোলস পাল্টে এখন অন্যের জমি দখলে ব্যস্ত শিক্ষক শফিকুল! 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: অবৈধ ভাবে অন্যের জমি দখলই যেনো শফিকুল ইসলাম মাস্টারের নেশা। পাঁচলিয়া গ্রামের মৃতঃ জসমত আলীর ছেলে শফিকুল ইসলাম মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা ও পুত্র আটক 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় কাজের মেয়েকে নিয়মিত ধর্ষনের অভিযোগে বাবা ও ছেলে কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের

আহতদের দেখতে বার্ন ইনস্টিটিউটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম