৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।’

নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংক ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ বাদী হয়ে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ব্যাংক খাতের আলোচিত নাম নজরুল ইসলাম মজুমদার। ২০০৭ সাল থেকে তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদে ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান পদে ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল নিজেই ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট হাসিনা সরকারের তিন মেয়াদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বিরুদ্ধে ‘ভুয়া সনদ বাণিজ্য’ করার অভিযোগ উঠেছে। কমপক্ষে ৫ থেকে ৭

দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। এ বৈঠকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের পররাষ্ট্র

নির্বাচনে পিআর পদ্ধতির দাবির পেছনে উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের বাস্তবতায় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। যারা এ পদ্ধতির পক্ষে সওয়াল করছেন, তারা

পরমাণু স্থাপনাগুলোতে কোনো সংস্থাকে প্রবেশের অনুমতি দেবে না ইরান

অনলাইন ডেস্ক: ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের

টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে

জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে বক্তব্য