৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানান।

পোস্টে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদ্মা নদীর, এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে (ঐতিহাসিক গড় অপেক্ষা)।

এই কারণে ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি বন্যা বিপদ সীমার কাছা-কাছি উচ্চতায় রয়েছে।

‘ফলে বুধবার পদ্মানদীর শাখা নদীগুলো দিয়ে যে পানি প্রবেশ করা শুরু করেছে তার কারণে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে,’ বলেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার (আগামী ৩ দিনের মধ্যে) মধ্যে ঘণ্টার মধ্যে ১০ থেকে ১৫টি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে- রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্য দিয়ে পদ্মা নদীর পানি প্রবাহিত হয়।

পাশাপাশি মোস্তফা কামাল পলাশ লিখেছেন, আজ বৃহস্পতিবার ইতোমধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বন্যা বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শুরু করেছে। ফলে আজ থেকে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

আগামী রোববার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।,

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর

‘ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল হামাস’

অনলাইন ডেস্ক: ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন

ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: ভারতের বিরুদ্ধে আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর এই পদক্ষেপ নেওয়ার

কৃষকদের ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় খাস জমিতে তরমুজ চাষ করাকে কেন্দ্র করে কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এসময় দুপক্ষের সংঘর্ষে

তামাকের আগ্রাসনে বিপন্ন উর্বর জমি ও খাদ্য নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা আজ এক নতুন চ্যালেঞ্জের মুখে—তামাক চাষের বিস্তার। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতগতিতে তামাক চাষ বাড়ছে, যা মাটির উর্বরতা

ববি হাজ্জাজের জমি-বাড়ি নেই, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ। ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত