৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে কিশোরী ধর্ষনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন এনায়েতপুর থানার আজগড়া ঘোড়াপাড়া মল্লায় আবুল হোসেন ওরফে ভাপা পিঠা আবুলের (৭০) বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ ওঠেছে। তারা সম্পর্কে এলাকার নানা ও নাতনী বলে জানা গেছে। এ ঘটনায় পিঠা আবুলের বাড়িতে উক্তেজিত জনতা হামলা করেছে। এছাড়া অর্থের বিনিময়ে একটি চক্র বিষয়টি রফাদফার চেষ্টা করছে বলে গুঞ্জন শুরু হয়েছে।

ভিকটিমের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া ঘোড়াপাড়া মল্লার ভাপাপিঠা আবুল যুবক বয়স থেকেই নারী লোভী ছিল। এর আগেও নারী ঘটিত বিষয়ে বেশ কয়েকটি দেনদরবার করেছে স্থানীয়রা।

এদিকে গত প্রায় দুই সপ্তাহ আগে একই মহল্লার হতদরিদ্র পরিবারের এক কিশোরী আবুলের বাড়িতে মিষ্টি আলুর শাক তুলতে আসে। এসময় জোড়পূর্বক তাকে ফাকা একটি ঘরে নিয়ে ধর্ষন করে। এ ঘটনা দু দিন ধরে এলাকায় জানাজানি হয়েছে। এ ঘটনা ফাঁস করলে হত্যার ভয় দেখিয়ে হুমকি দেয়া হয়েছে বলে ওই কিশোরী জানান।

ওই কিশোরীর দিনমুজুর বাবা ও  নানী জানান, আমরা অসহায় মানুষ দিন এনে দিন খাই। আবুল প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছি না। আমাদের ভয়ভীতি দেখিয়েছে। এখন আমার ছোট মেয়ে এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। এলাকায় সবাই জানাজানি হয়েছে, সম্পর্কে নানা-নাতনী হলেও বুড়া সয়তান আমাদের সর্বনাশ করছে। এর উপযুক্ত বিচার দেবার কথা বলেছে।

স্থানীয়রা জানান, পিঠা আবুল এর আগেও একাধিকবার নিজ আত্মীয় স্বজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা তার পুরনো অভ্যাস। টাকা দিয়ে সব ঘটনাই ধামাচপা দিয়েছে। কিশোরী ধর্ষনের ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করছি।’

শুক্রবার বিকেলে পিঠা আবুলের বাড়ি গিয়ে দেখা যায় প্রধান গেইট বন্ধ করে রেখেছে। অনেক চেষ্টার পর বাড়িতে গিয়ে তার সাথে কথা হলে সকল অভিযোগ অস্বীর করে আবুল বলেন, স্থানীয় মসজিদের ওয়াল নির্মানকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করছে। আমি ওই মেয়েকে কিছুই করিনি । ডিএনএ পরীক্ষা করলেই সব পরিস্কার হবে। তবে আগের নারী ঘটিত ঘটনায় বিষয়ে তিনি উত্তর দিতে চান না।

এবিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। রওশন ইয়াজদানি জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরাইল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বিবিসি ও আল-জাজিরা। সোমবার (২৯

সারা দেশে ২০ হাজার কিমি খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই পথকে অনুসরণ করে এবার কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী

কোরআনের ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক

অনলাইন ডেস্ক: পবিত্র কোরআন হাতে নিয়ে আদরের ছাত্রের তিলাওয়াত শুনছিলেন তিনি। হঠাৎ নিথর হয়ে পড়ল দেহটি, প্রাণপাখি উড়ে গেল মহাপ্রভুর সান্নিধ্যে। ইয়েমেনের মারিব প্রদেশে পবিত্র কোরআন

এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে মানববন্ধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুটানি

স্কুলগামী শিক্ষার্থীদের মরণফাঁদ! বাঁশখালী সরকারী উচ্চ বিদ্যালয় সংযোগ সড়কের করুণ দশা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখন যেন শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে বাঁশখালী সরকারী

তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন, বস্তিবাসীর পুনর্বাসনসহ নানা সামাজিক সমস্যা সমাধানে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক