৭০০ টাকার হাঁস, ৩০০ টাকা চাঁদা দাবি ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ায় রংমিস্ত্রিকে পেটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযোগ ওঠা ছাত্রদল নেতা সাব্বির হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।

৮ ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী কামরুল হাসান এবং রুবেল।

চাঁদা না দেওয়ায় মারধরের সঙ্গে জড়িত থাকার ঘটনায় শিদলাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ আরও আট জনের নামে অভিযোগ দাখিল করেন রংমিস্ত্রি কামরুল হাসান।

অভিযোগ সূত্রে জানা যায়, শিদলাই বাজার থেকে রুবেল একটি হাঁস ক্রয় করেন ৭০০ টাকায়। হাঁসের খাজনার জন্য ৩০০ টাকা চাঁদা দাবি করে সাব্বির হোসেন।

চাঁদা না দেওয়ায় রুবেলকে মারধর করে সাব্বিরসহ তার গুন্ডাবাহিনী। এ সময় রুবেলকে বাঁচাতে আসলে কামরুল হাসান নামে আরও একজনকে পিটিয়ে আহত করে সাব্বির ও শাহাদাত। এ সময় রংমিস্ত্রি কামরুল হাসানের সঙ্গে থাকা ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ছাত্রদল নেতা সাব্বির আলম সপ্তাহে দুই দিন শিদলাই বাজার থেকে চাঁদা আদায় করে। গ্রামের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ।

হামলার শিকার রংমিস্ত্রি কামরুল হাসান আমার দেশকে বলেন, আমি রংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করি। তারা শিদলাই বাজারে খাজনার নামে প্রতিনিয়ত চাঁদা উত্তোলন করে। সোমবার বিকেলে একজন ব্যক্তি চাঁদা না দেওয়ায় তার ওপর হামলা করে সাব্বির ও তার লোকেরা। এ সময় তারা আমার কাছ থেকে ৬০ হাজার টাকা এবং আমার সঙ্গে থাকা পাসপোর্টটি নিয়ে যায়। আমি থানায় অভিযোগ করেছি।,

হামলার শিকার হওয়া আরেক ব্যক্তি মোহাম্মদ রুবেল বলেন, আমি হাঁস কিনেছিলাম। হাঁস কেনায় ৩০০ টাকা চাঁদা দাবি করে সাব্বির। আমি চাঁদা না দেওয়ায় আমাকে বাজারে প্রচণ্ড মারধর করেছে এবং আমাকে বাঁচানোর জন্য কামরুল হাসান এগিয়ে আসলে তাকেও মারধর করে সাব্বির ও শাহাদাত। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জানতে চাইলে সাব্বির হোসেন বলেন, আপনারা আমাদের এলাকায় এসে খোঁজখবর নেন। আমাদের রক্তটাও বিএনপি। আমার বিরুদ্ধে চক্রান্ত করছে একটি মহল। তারা একই দলের লোক, তারা ইচ্ছা করে আমার ক্ষতি করতেছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এই সংক্রান্ত দুটি অভিযোগ আমরা পেয়েছি। আগামীকাল সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে। তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন নিয়ে সরকার-বিএনপি মুখোমুখি

ঠিকানা টিভি ডট প্রেস: জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বিএনপি ও অন্তর্বর্তী সরকার এখন মুখোমুখি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের উদ্দেশে বলেছেন,

বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী বিশ্ব উরস শরিফ শুরু

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব জাকের মঞ্জিলের মহামহিম প্রতিষ্ঠতা বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ শুরু হয়েছে। সাম্য, শান্তি

অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আ. লীগের কর্মী সন্দেহে আরও একজন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক

বেলকুচি প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের হলরুমে আগামী ৭ জানুয়ারি ৪৮তম

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থীদের মাজার জিয়ারত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীরা তাড়াশ উপজেলার হযরত হাজী খাজা শাহ্ শরীফ জিন্দানী (রহ:) এর মাজার জিয়ারত করেছেন। শুক্রবার