৬০ লাখ টাকার জন্য বাবাকে গুলি করল পাষণ্ড ছেলে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি), আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন ব্যবসায়ী বাবু।

ঘটনার দিন ব্যবসায়ীর মেয়ে মোছা. বেবি খাতুন সিংড়া থানায় একজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের পারুহারপাড়া মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে যান ওসমান গনি বাবু।

মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’

সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার তার একমাত্র ছেলে আসাদুজ্জামান বল্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠায়মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, আটকের পর বল্টু পুলিশকে জানায় তার ব্যক্তিগত ৬০ লাখ টাকা দেনা ছিল। তার বাবাকে হত্যার পর সম্পদ বিক্রি করে দেনা শোধ করবে এবং পরবর্তীতে সকল সম্পদ ভোগ করবে এমনটা থেকে ঢাকা থেকে পিস্তল কিনে নিজের পরিকল্পনা অনুযায়ী ফজরের নামাজে যাওয়ার সময় অন্ধকারে গুলি করে।

এ ঘটনায় তার বোনের দায়ের করা মামলাতেই তাকে আদালতে প্রেরণ করা হয়। ওসমান গনি বাবু চৌগ্রাম পারুহারপাড়া এলাকার মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে ধান-চালের ব্যবসা করেন।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক বলেন, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৮ দিনের তদন্ত শেষে তার একমাত্র ছেলেকে আটক করে জিজ্ঞাসা করলে সে পিস্তল দিয়ে তার বাবাকে গুলির কথা স্বীকার করে। মূলত বাবার মৃত্যুর পরে সকল সম্পদের মালিক হবেন এমনটা ভেবেই তিনি এ কাজ করেছেন বলে, জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাকে আদালতে প্রেরণ করলে আদালত ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবাবনবন্দী রেকর্ড করে কারাগারে প্রেরণ করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন নায়িকা

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন নায়িকা

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট তিনি লেখেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। আর এর

আবুধাবিতে লটারি জিতে বাংলাদেশি ইলেকট্রিশিয়ানের ভাগ্যে ৭৭ কোটি টাকা!

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট সিরিজ ২৭৬-এ লটারি জিতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন বাংলাদেশি

কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু-অতপর!

নিজস্ব প্রতিবেদক: বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজীকে ডাকতে যান প্রেমিক। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়

পাকিস্তানের করাচিতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ, টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার সকালে শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের

সিরাজগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাড়ি নির্মাণের সময় চাঁদা দাবির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিষয়টি তদন্তের জন্য সিরাজগঞ্জ ডিবি

কোটায় উর্ত্তীণ ১৯৩ জনের সনদ চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ যাচাই বাছাই করে অনলাইনে আপডেট করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক