৫ মাস পর পেঁয়াজ রপ্তানির শুল্ক তুলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১ এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে ভারত। শনিবার (২২ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার। খবর রয়টার্সের।’

প্রতিবেদনে বলা হয়, গত প্রায় পাঁচ মাস ধরে দেশটিতে পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনিষেধ, যেমন ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ ও সরাসরি নিষেধাজ্ঞা জারি ছিল। মূলত, দেশীয় বাজারে সরবরাহ নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর ছিল।

ভারত সরকার জানিয়েছে, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তাদের জন্য পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, শুল্ক প্রত্যাহারের ফলে আন্তর্জাতিক বাজারে ভারতের পেঁয়াজ রপ্তানি বৃদ্ধি পাবে এবং প্রতিবেশী দেশগুলোতেও এর সরবরাহ বাড়বে।

উল্লেখ্য, বাংলাদেশে গত কয়েক বছরে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হচ্ছে, যার ফলে ভারত থেকে আমদানির প্রয়োজন কমেছে। এতে ভারতের কৃষকরা বিপাকে পড়েছেন। কারণ বাংলাদেশ অন্যতম প্রধান ক্রেতা হওয়ায় তাদের রপ্তানি কমে গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের

এই পোস্ট দেওয়ার পর আমি মারা গেলে মানুষ জানুক কেন মারা গিয়েছি: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক:আওয়ামী লীগের ফিরে আসায় সমঝতা করতে ছাত্র নেতাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির

তারেক রহমানের দেশে আসতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠিকানা ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই, তিনি যেকোন সময় আসতে

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল ব্যাহত

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলস্টেশন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার (২৬ জুলাই) দুপুর ৩টা

২৬ মার্চ আমাদের বাংলাদেশে ফেরা উচিত : আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হসিনার সরকারের পতনের প্রায় পাঁচ মাস পর ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।