“৫ আগস্ট পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়েছিলাম: ওবায়দুল কাদের”

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য ওয়াল-এর এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি ওই সময়কার ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।

সাক্ষাৎকারে কাদের বলেন, “৫ আগস্ট ষড়যন্ত্রমূলক ছাত্র-উত্থানের দিন আমি মৃত্যু থেকে ফিরে এসেছি। আমার সংসদীয় এলাকার নিজ বাড়ি এড়িয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নিই। কিন্তু সেখানে হঠাৎ হামলা হয়। আমি ও আমার স্ত্রী বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ি। প্রায় পাঁচ ঘণ্টা সেখানেই কাটে। একপর্যায়ে আক্রমণকারীরা বাথরুমেও ঢুকে পড়ে। তখনই আমার স্ত্রী বলছিলেন, আমি অসুস্থ। কিন্তু তারা সরে যায়নি। শেষে দরজা খুলতেই ওরা আমাকে দেখে চমকে ওঠে। কেউ কেউ ছবি তোলে, সেলফি নেয়। হঠাৎ করেই তাদের মনোভাব পাল্টে যায়।”

তিনি আরও বলেন, “একদল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে চেয়েছিল, কেউবা জনতার হাতে। পরে তারা আমাকে কালো মাস্ক ও লাল ব্যাজ পরিয়ে একটি অটোতে উঠিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।”

ওবায়দুল কাদের জানান, ঘটনার পর তিন মাস বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। “আমি চেয়েছিলাম শ্রমিক, কর্মচারীদের অসন্তোষকে কাজে লাগিয়ে কিছু একটা সংগঠিত করা যায় কিনা। পরে দেখলাম, আমার বিরুদ্ধে একে একে ২০০-র বেশি মামলায় নাম আসছে। শারীরিক সমস্যার কারণে এবং ওষুধপত্রের কথা ভেবে দেশত্যাগের সিদ্ধান্ত নিই।”

বঙ্গবন্ধু হত্যার পরও তিনি কলকাতায় আশ্রয় নিয়েছিলেন বলে উল্লেখ করেন কাদের। “১৯৭৫ সালে জেলহত্যার পর কলকাতায় ৯ মাস ছিলাম। এরপরও রাজনৈতিক কারণে একাধিকবার জেল খেটেছি,” বলেন তিনি।

আওয়ামী লীগের ছাত্রসংগঠনগুলোকে মাঠে নামানো এবং রাজনৈতিক উত্তেজনায় তাদের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে কাদের বলেন, “আমি কখনো ছাত্রলীগকে অভ্যুত্থান দমনের নির্দেশ দিইনি। ইউটিউবে প্রচারিত ভিডিওতে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি সেতু, মেট্রোরেল, পার্টি অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার জন্য দায়িত্ব পালন করেছি। সেক্রেটারি হিসেবে এটিই আমার দায়িত্ব ছিল।”

দীর্ঘ ১৫ বছরের শাসনকালে সরকার জনমত বুঝতে ব্যর্থ হয়েছে কি না—এমন প্রশ্নে কাদের বলেন, “এটা একটি আকস্মিক বিস্ফোরণ। কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে একদফা দাবিতে রূপ নেয়। গোয়েন্দা ব্যর্থতাও ছিল। তবে আমাদের নেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের তুলনা নেই।”

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে কাদের বলেন, “আমি কমিশন নেইনি, চাঁদাবাজি করিনি। আমার মন্ত্রণালয়ের স্বচ্ছতা সবার জানা।”

সাক্ষাৎকারের শেষদিকে আওয়ামী লীগে তাঁর দীর্ঘ সময়ের নীরবতা নিয়ে প্রশ্ন উঠলে কাদের বলেন, “আমার স্বাস্থ্যগত সমস্যা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সাবেক) নিজেই আমাকে খুঁজেছেন এবং আমার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হজের ভিসা দেয়া শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) জন্য আজ (রোববার) থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় চলতি বছরের হজ

গাজায় তিনদিনে প্রাণ গেলো ৬০০ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এনিয়ে ইসরায়েলের বর্বর আগ্রাসনে তিনদিনে প্রাণ গেলো প্রায়

ভারতের চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন,কি হতে যাচ্ছে ?

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও চীনকে আলাদা করেছে ভারতের বহুল আলোচিত করিডোর ‘চিকেনস নেক’। করিডোরের এক পাশে ভারতের অধিকাংশ রাজ্য থাকলেও অন্য পাশে রয়েছে এমন ৭টি

হাতুড়ি ও ধারালো টুলস নিয়ে ভায়রার দুই ছেলের আক্রমণ, দুজনই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্নপাড়ায় নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভায়রার দুই ছেলে জাকারিয়া ও ইমরান হাতুড়ি ও ছোট কাটার টুলস ব্যবহার

গাজা অভিযান শেষে ইসরাইলি সেনার আত্মহত্যা, ১০ দিনে তৃতীয় মৃত্যু

অনলাইন ডেস্ক: গাজা থেকে ফিরে ইসরাইলি এক সেনা আত্মহত্যা করেছেন। সিরিয়ার গোলান মালভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ওই সেনার মরদেহ উদ্ধার করা হয়। ইসরাইলি সেনাবাহিনী

শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড ও শীলকূপ টাইমবাজার ইউনিট জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম-২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারী)