৫ আগস্টের পর যারা সংস্কারের পক্ষে রয়েছে, তাদের সঙ্গেই জোট হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সঙ্গে এনসিপির জোট হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপির সঙ্গে জোট হচ্ছে কি না, আমি জানি না। তবে ৫ আগস্টের পর যারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, আমরা তাদের সঙ্গেই থাকব।”

শনিবার দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে শাপলা প্রতীক না পাওয়ার বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “কোন নীতিমালার ভিত্তিতে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি, তা আমাদের জানানো হয়নি। আবার অন্যান্য দলকে কোন নীতিতে প্রতীক দেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করা হয়নি। এর মানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে একধরনের গোঁয়ার্তুমি আছে। নির্বাচন কমিশন গঠনের সময় এর নীতিমালা কী ছিল, সেটিও পরিষ্কার নয়।”

তিনি আরও বলেন, “সংস্কার ও শাপলা প্রতীক নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত। আমরা জানতে চাই, আমাদের প্রতীক কেন দেওয়া হবে না—তার আইনি ব্যাখ্যা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বলেছে, তারা ব্যাখ্যা দেবে না। এটি একটি সাংবিধানিক ও জনগণের প্রতিষ্ঠান। জনগণের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানের জবাবদিহির দায়িত্ব তাদেরই।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, সেটাতেই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব—এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন, যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করেছে, হাজার

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক 

অনলাইন ডেস্ক: বহুমাত্রিক অনিয়ম-দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারির অভিযোগের মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে অবশেষে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তিনি দেশটির প্রধানমন্ত্রী

রায়গঞ্জে নানা আয়োজনে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যে উদযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এবারের প্রতিপাদ্য ছিল “My Day,

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হয়, জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন

গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের