৫ আগস্টের পর পালানো কর্মকর্তারাও পাচ্ছেন পদক

নিজস্ব প্রতিবেদক: তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আজ। পুলিশ সপ্তাহে নিয়মমাফিক পুলিশের বিগত বছরের কর্মকাণ্ডের ভালো-মন্দ দিক পর্যালোচনার বিষয়টি প্রাধান্য পাওয়ার কথা থাকলেও পদকের ভারে সেটি গৌণ হয়ে যায়।

এবার ৬২ জনকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক দেওয়া হবে। তবে পদক প্রদানের আগেই এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। পদকের জন্য তালিকা তৈরিতে আওয়ামী ফ্যাসিবাদী ধারাবাহিকতা বজায় রাখার অভিযোগ শোনা যাচ্ছে। এতে পুলিশের ভেতরে কারও কারও মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, ছাত্র-জনতার অন্দোলনের সময় যেসব পুলিশ সদস্য তাদের সহকর্মীদের জীবন এবং পুলিশের স্থাপনা ও সম্পদ রক্ষা করতে গিয়ে হতাহত হয়েছেন, তাদের কেউই পদকের জন্য বিবেচিত হননি।

অপরদিকে ৬-৭ আগস্ট যেসব কর্মকর্তা ভয়ে রাজারবাগে যাননি, তাদেরও পদক দেওয়া হয়েছে। রাজারবাগ থেকে যিনি পালিয়ে এসেছেন, তাকেও পদকের জন্য বিবেচনা করা হয়েছে। বন্যার সময় কুমিল্লায় ত্রাণ বিতরণকালে মঞ্চে উঠতে না দেওয়া, রংপুরের সুধী সমাবেশে যে কর্মকর্তাকে গাালাগাল করা হয়েছে এবং ব্যর্থতার দায়ে যাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারাও পাচ্ছেন পদক।

ব্রিটিশ আমলে (১৯৩২ সাল) চালু হয় পুলিশের বিপিএম ও পিপিএম পদক। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পদক দেওয়ার রীতির শুরু হয় ২০১০ সাল থেকে। সাব-অর্ডিনেট অফিসারদের কাজকে নিজের কৃতিত্ব হিসাবে দেখিয়ে অনেক কর্মকর্তা এই পদক বাগিয়ে নেন আওয়ামী লীগ আমলে। এবারও পদকের তালিকা তৈরিতে সেরকমই হচ্ছে বলে জানা গেছে। পদকের জন্য যে ৬২ জনকে বিবেচনা করা হয়েছে, তাদের মধ্যে ২১ জনই সুপিরিয়র কর্মকর্তা। ফ্যাসিবাদের দোসর হিসাবে অতীতে যারা শেখ হাসিনার কাছ থেকে পদক নিয়েছেন, তারা এবার প্রধান উপদেষ্টার কাছ থেকেও পদক নিতে যাচ্ছেন। বিরোধী দলকে দমন করে শেখ হাসিনার আমলে অনেকে বিপিএম-পিপিএম পদক পান। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার পুরস্কার হিসাবে সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ পদক পেয়েছিলেন।

জানা যায়, ১৯৫২ থেকে শুরু করে ২০০৯ সাল পর্যন্ত অনেকেই আইজিপি পদে দায়িত্ব পালন করেন। এদের মধ্যে কেবল আশরাফুল হুদা ও আনোয়ারুল ইকবাল ছাড়া কোনো আইজিপি বিপিএম বা পিপিএম পদক নেননি। পাকিস্তান আমলেও সুপিরিয়র অফিসাররা এসব পদক নিতেন না। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসাবে তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, একেএম শহিদুল হক, বেনজীর আহমেদসহ অনেক ঊর্ধ্বতন অফিসার এসব পদক নিয়েছেন। এই ধারাবাহিকতায় এবারও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদক দেওয়া হচ্ছে। জানা যায়, এবার পদক দেওয়া হচ্ছে সাবেক আইজিপি ময়নুল হক, র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান এবং সাবেক ডিএমপি কমিশনার মাইনুল হাসানসহ একাধিক অতিরিক্ত আইজিপিকেও।’

পদক প্রদান সংক্রান্ত কমিটির সভাপতিও পদক পেয়েছেন। বাংলাদেশে বিপিএম বা পিপিএম পদকের জন্য লিখিত আবেদন করতে হয়। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের পদকের জন্য আবেদন করতে হয় না। যথাযথ কর্তৃপক্ষ নিজ উদ্যোগেই পদকপ্রাপ্তদের তালিকা তৈরি করে। খোঁজ নিয়ে জানা যায়, ১৫ বছরে প্রায় দুই হাজার পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। এর মধ্যে ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক পদক দেওয়া হয়। ওই বছরের জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখার পুরস্কারস্বরূপ ৪০০ পুলিশ সদস্যকে এ পদক দেওয়া হয়। এছাড়া ২০২৩ সালে ১১৫, ২০২১ সালে ১১৫, ২০২০ সালে ১১৮, ২০১৮ সালে ১৮২, ২০১৭ সালে ১৩২, ২০১৬ সালে ১০২, ২০১৫ সালে ৭৬, ২০১৪ সালে ১০৪ এবং ২০১৩ সালে ৬৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়। জানতে চাইলে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, ‘আমরা সাধারণত আবেদনের ভিত্তিতেই পদক তালিকা তৈরি করি। তবে দুটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে। পুলিশের গুলশান বিভাগের একজন সদস্য ছুরিকাঘাতে আহত হয়েও ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন। সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাকে এবার পদক দেওয়া হচ্ছে।’

পদক পেলেন যারা: গত বছরের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬২ পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, উদ্ভাবনীমূলক পদক্ষেপ, চাঞ্চল্যকর সূত্রবিহীন মামলার রহস্য উদঘাটন, দক্ষতা, প্রশংসনীয় অবদান ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হয়েছে।

সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞানে পদকপ্রাপ্তদের চূড়ান্ত নাম প্রকাশ করা হয়েছে। তবে ইনস্পেকটর মনিরুল হক ডাবলুর (ওসি দক্ষিণ কেরানীগঞ্জ) নাম পদকের জন্য পুলিশ সদর দপ্তর চূড়ান্ত করার পর গণমাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হয়। এ প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

মিরপুরে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (২৯

বুকে পাথর চেপে তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূলে ‘না’-এর ক্যাম্পেইন চলছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তারেক রহমান বুকে পাথর চেপে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নিলেও তৃণমূলের নেতাকর্মীরা ‘না’–এর পক্ষে প্রচার

সকালে সড়কে ঝরল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে

বিএনপির দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড

লুৎফর রহমান তাড়াশ: ইউনিয়ন বিএনপির দুই পক্ষের হাতাহাতিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড হয়ে গেছে। রোববার সকালে উপজেলার তালম

যমুনা উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবদুল জলিল: কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান