৫ আগস্টের পর ছাত্ররাজনীতিতে উত্তাপ: সংঘর্ষে আহত ৬৯, শিবিরকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্রগণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সংগঠনটি আবারও ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে মাঠে নামে। তবে এই প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে সহিংস সংঘর্ষও বেড়েছে। গত ১০ মাসে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত হয়েছে অন্তত ১৬টি বড় ধরনের সংঘর্ষ, যাতে আহত হয়েছে ৬৯ জন। তাদের মধ্যে ২৫ জন ছাত্রশিবিরের, বাকি ৪৪ জন ছাত্রলীগ, ছাত্রদল, বামপন্থি সংগঠন ও সাধারণ শিক্ষার্থী।

ছাত্রশিবির দাবি করছে, তারা একটি আদর্শনিষ্ঠ, নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ ছাত্রসংগঠন হিসেবে ক্যাম্পাসে ফিরে এসেছে। তারা ক্ষমতার নয়, আদর্শভিত্তিক নেতৃত্বে বিশ্বাস করে। শিবির নেতাদের ভাষ্য, সংঘর্ষের ঘটনাগুলোর দায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ওপর চাপানো হচ্ছে।

তথ্যমতে, এসব সংঘর্ষ প্রধানত ঘটেছে চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী, সিরাজগঞ্জ, সিলেট, জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। কেন্দ্রীয় ইস্যু ছিল—ক্যাম্পাস নিয়ন্ত্রণ, রাজনৈতিক প্রতিশোধ ও ব্যক্তিগত বিরোধ।

বিশেষভাবে আলোচিত কিছু ঘটনায় ছাত্রদল, ছাত্রলীগ, বামপন্থি ছাত্রসংগঠন এমনকি পুলিশও শিবিরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাদের ওপর ছুরিকাঘাতের ঘটনায় শিবিরকে দায়ী করা হয়। চট্টগ্রাম কমার্স কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের পুনরাবৃত্তি ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জে গুলিবিদ্ধ হন ছাত্রদলের এক নেতা। পুলিশের ওপর হামলা, জোড়া খুন এবং মশাল মিছিলে হামলার অভিযোগও ওঠে শিবিরের বিরুদ্ধে।

অন্যদিকে, শিবিরের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এ অভিযোগগুলো প্রমাণহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, “প্রমাণ ছাড়া আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা রাজনৈতিক চক্রান্ত। সংগঠনের কেউ যদি অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকে এবং প্রমাণ পাওয়া যায়, তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি।”

তিনি আরও জানান, গত ১০ মাসে শিবিরের বিরুদ্ধে দলীয় কোন্দলের কারণে কোনো প্রাণহানির প্রমাণ নেই, কিন্তু প্রতিপক্ষের অভ্যন্তরীণ বিরোধে ১২৬ জনের মৃত্যু হয়েছে—যাদের অধিকাংশ তাদেরই দলীয় কর্মী।

তবে কিছু ঘটনায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলেও প্রমাণ রয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রদলের হামলায় আহত হন শিবিরের কলেজ শাখার নেতা। জয়পুরহাটে ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে সংঘর্ষে শিবির সভাপতিসহ আহত হন আরও ছয়জন।

বিশ্লেষকদের মতে, ছাত্রশিবিরের এই পুনর্গঠন প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে সংঘর্ষ বেড়েছে। কেউ কেউ মনে করেন, শিবির কোথাও আক্রান্ত, কোথাও আবার আক্রমণকারী হিসেবে অভিযুক্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. মাহবুবুর রহমান বলেন, “ছাত্রসংগঠনগুলোর দায়িত্ব শিক্ষার্থীদের মধ্যে তাদের আদর্শ তুলে ধরা। সহিংসতা নয়, যুক্তি ও গণতান্ত্রিক চর্চা হতে হবে ছাত্ররাজনীতির ভিত্তি। ছাত্রসংসদ নির্বাচন এসব আদর্শ তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম হতে পারে।”

রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে ঘনীভূত হয়ে ওঠা সংঘাতের এই ধারাবাহিকতা সাধারণ শিক্ষার্থীদের মাঝেও উদ্বেগ তৈরি করছে। সামগ্রিক রাজনৈতিক অস্থিরতার এই সময়ে শিক্ষাঙ্গনের এমন উত্তাপ ভবিষ্যতের জন্য অশনিসংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা।

ছাত্রশিবিরের ভাষ্য, “সত্য, যুক্তি ও ন্যায়ের পথে আমরা এগিয়ে যাচ্ছি—অপপ্রচারে নয়। আমরা শান্তিপূর্ণ, আদর্শনিষ্ঠ ও দায়িত্বশীল ছাত্রসমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ ও জাপার ঘাঁটি লক্ষ্য করে বিএনপির বিশেষ প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে জয়হীন থাকা ৫৭ আসনে বিশেষ কৌশল গ্রহণ করেছে বিএনপি। আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতি বা অনিশ্চিত অংশগ্রহণের

রাজশাহীতে তিন বোনের ১ টাকার চিকিৎসা সেবা

শিক্ষক পিতার স্বপ্ন বাস্তবায়নে তিন নারী চিকিৎসকের ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন ডাক্তার বোন।

শাহবাগ অবরোধ করল স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে তারা এ

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই, প্রার্থীরা ছুটছেন আ.লীগ নেতাদের বাড়ি বাড়ি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ভোটের দিকে চোখ পড়েছে বরিশালের প্রার্থীদের। প্রচার করতে গিয়ে কেউ ছুটছেন আওয়ামী লীগ নেতার বাড়ি, কেউ আবার

ভারতের আধার কার্ডের অভিজ্ঞতায় দেশে চালুর চিন্তা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড

নিজস্ব প্রতিবেদক: ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ

শুক্রবার শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন, কে হচ্ছেন পরবর্তী সভাপতি?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ