৫৮ হাজার ভুয়া টিসিবি কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিতরণ করা ৯০ হাজার টিসিবি ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৮ হাজার ৪২৬টি বাতিল করা হয়েছে। মিথ্যা তথ্য, নিয়ম ভঙ্গ ও এক পরিবারে একাধিক কার্ড নেওয়ার অভিযোগে সম্প্রতি এসব কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়মের কারণে এসব কার্ড বাতিল করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।

টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, যাচাই-বাছাই শেষে ৫৮ হাজার ৪২৬টি কার্ডে অনিয়ম পাওয়া গেছে। এক পরিবারের একাধিক কার্ড এবং অসম্পূর্ণ তথ্য থাকায় এসব কার্ড বাতিল করা হয়েছে। বর্তমানে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড বিতরণের জন্য দেওয়া হয়েছে। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।’

নগরীর টিসিবির একজন ডিলার মিজানুর রহমান জানান, তার অধীনে থাকা ২১০০ কার্ডধারীর মধ্যে আগামী মাস থেকে মাত্র ৬০০ জন টিসিবি পণ্য পাবেন। এর মূল কারণ বেশিরভাগ কার্ডে ভুল ও মিথ্যা তথ্য পাওয়া গেছে।

এদিকে বর্তমানে বরিশালের ১০ উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবি কার্ডধারী সেবা পাচ্ছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের কাছে তিনটি পণ্য-দুই লিটার তেল, দুই কেজি ডাল এবং পাঁচ কেজি চাল সরবরাহ করা হয়। বাজারমূল্যে এসব পণ্যের দাম ৯০০ টাকার বেশি হলেও টিসিবির কার্ডধারীরা তা ৪৭০ টাকায় পাচ্ছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এক্ষেত্রে দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায়

মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৮ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মানাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের প্রায় ৮-১০ জন আহত

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি

স্ত্রীর দেওয়া কিডনিতে প্রাণে বাঁচলেও পরকীয়ায় স্বামী, মামলা করলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বামীর প্রাণ বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন স্ত্রী উম্মে সাহেদীনা টুনি। তবে সেই স্বামী মোহাম্মদ তারেক সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুধু

পুলিশের নতুন পোশাক পরতে আগ্রহী মাত্র ০.৮৪% সদস্য

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় পুলিশের জন্য যে পোশাক নির্ধারণ করা হয়েছে সেটি পরতে আগ্রহী মাত্র ০.৮৪ শতাংশ সদস্য। আগের পোশাকে ফিরতে চায় ৯৬.৫৭ শতাংশ পুলিশ

বেলকুচিতে বিএনপির উদ্দ্যোগে বর্ষবরণ উদযাপন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে “পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাট্য আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। সোমবার ১৪ এপ্রিল