৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ শূন্য নয়, বরং মাইনাসের কোঠায়। এই শিক্ষায় শিক্ষিত প্রজন্মের ভেতরে দ্বীন, নবী ও কোরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে— যা জাতির জন্য ভয়ংকর সংকেত।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে অবস্থিত শরীয়াতুন হাবিব দারুল উলুম কওমী মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।,

তিনি আরও বলেন, ‘একটি আদর্শ জাতি গঠনের জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয়।’

সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল, এবং জামিয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যানবাহনের সংকটে চরম ভোগান্তি, যমুনা সেতুতে ৩০ কিমি যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সিরাজগঞ্জের মহাসড়ক ও যানবাহন ব্যবস্থা। শনিবার (১৪ জুন) সকাল থেকে কড্ডার

সিরাজগঞ্জে দায়িত্ব অবহেলায় ২২ শিক্ষকের সম্মানী ভাতা বন্ধ করায় স্বচ্ছতা ফিরেছে ইসলামিক ফাউণ্ডেশনে

লুৎফর রহমান: বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধমীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সরকারের একটি

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস 

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র

ঝিনাইদহে তিনজনকে গুলি করে হত্যা, দায় স্বীকার করে একটি সংগঠন যে বার্তা দিল

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা তীব্র, ২৪ ঘণ্টায় একাধিক হামলা ও কূটনৈতিক প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে গত ২৪ ঘণ্টায় হামলা, পাল্টা হামলা এবং কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইরানে ব্যাপক প্রাণহানি, লেবানন সীমান্তে সামরিক

শাহজাদপুরে বিএনপি নেতা মুহিত ও সরোয়ারের পদ স্থগিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতা ডা. এমএ মুহিত ও গোলাম সরোয়ারে সকল পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১০