৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫৪ ব্যবসায়ী ও ব্যাংকারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান।

ইউনাইটেড সুপার ট্রেডার্সের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া চৌধুরী (৪৯) ও ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ মনিরুল মাওলাসহ অন্যদের এ মামলায় আসামি করা হয়েছে। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুসায়াদাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২ অক্টোবর গ্রাহকের নামে বিদ্যমান অসমন্বিত ২২টি ডিলের মূল দায় ৯ শত তিরানব্বই কোটি সত্তর লাখ ২৩ হাজার টাকা। আসামিরা ব্যাংকের বা আমানতকারীদের আর্থিক ক্ষতি করেছেন। তারা আত্মসাতসহ প্রকৃত উৎস ও প্রকৃতি গোপন করার জন্য আত্মসাত করা অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করে অপরাধ করেছেন। ইসলামী ব্যাংকের নগরের জুবলী রোড শাখায় এ ঘটনা ঘটে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মনোনয়নে তিন ‘টি’: ত্যাগ, সততা ও জনপ্রিয়তা-বিএনপির কড়া যাচাইয়ে প্রার্থী নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাইয়ে কড়া যাচাই-বাছাই শুরু করেছে বিএনপি। দলের দায়িত্বশীল সূত্র জানায়, এবারের নির্বাচনে একক প্রার্থী মনোনয়ন

শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ঐতিহ্যবাহী আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ জেলা

শিয়ালকোলে লোহার পাটা চুরির চেষ্টা, ট্রাকসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিসিকের ভিতর থেকে পাতিলের মিলের ভিতর থেকে লোহার পাটা চুরির অভিযোগে শফিকুল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে

পাবনা-১ আসনের সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে সকাল-সন্ধা হরতাল চলছে

পাবনা প্রতিনিধি: পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু

সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ২১৮০ মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কঠোরতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে সুযোগ পেয়ে রাজধানীর ট্রাফিক আইন অমান্য করতে শুরু করে

সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত