৫৩ আসনে ১০ হাজারের কম ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে ২২৪ আসনে প্রার্থী দেয় জামায়াতে ইসলামী। এর মধ্যে ৬৮ আসনে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সরকার গঠনের প্রত্যাশা নিয়ে নির্বাচনি প্রচারে ব্যাপক সাড়া ফেললেও প্রাপ্ত ফল নিয়ে দলটির ভেতরে চলছে নানা পর্যালোচনা। বিভিন্ন আসনে ফল প্রকাশের ক্ষেত্রে কারচুপিসহ নানা অভিযোগ করেছে দলটি। এ কারচুপি না হলে তাদের আসন সংখ্যা আরো অনেক বাড়ত বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অভিযোগের যৌক্তিকতা তুলে ধরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. যোবায়ের আহমদ জানান, ৫৩ আসনে ১০ হাজারেরও কম ভোটের ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা। এসব আসনে জয় পেলে দলটির আসন সংখ্যা ১২০টির মতো থাকত বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের জাল ভোট দেওয়ার অভিযোগ করে জামায়াতের এক নির্বাচনি কর্মী বলেন, একেকটি আসনে ১০০ থেকে ১৫০টি কেন্দ্র ছিল। বিএনপি যদি একটি কেন্দ্রেই ২০ থেকে ৩০টি জাল ভোট দেয়, তাহলে দুই থেকে চার হাজার ভোট এমনিতেই বেশি হয়ে যায়। আর এটাতে কোন সন্দেহ নেই যে, প্রতিটি কেন্দ্রে ৫০ থেকে শতাধিক জাল ভোট পড়েছে।

সূত্রমতে, খুলনা-৫ আসনে দুই হাজার ৬০৮ ভোটের ব্যবধানে হেরেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী আলী আসগর পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট।

ঢাকা-১০ আসনে জামায়াতের প্রার্থী জসীম উদ্দীন সরকার তিন হাজার ৩০০ ভোট কম পেয়ে হেরেছেন। ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থী এসএম খালিদুজ্জামান হেরেছেন চার হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে। ঢাকা-৭ আসনে জামায়াতের প্রার্থী এনায়েত উল্লা ছয় হাজার ১৮৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। পিরোজপুর-২ আসনে জামায়াতের প্রার্থী শামীম সাঈদী হেরেছেন আট হাজার ২২৮ ভোটে।

এছাড়া ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী আব্দুল হাকিম মাত্র পাঁচ হাজার ৩১০ ভোটের ব্যবধানে, দিনাজপুর-৩ আসনের মাইনুল আলম চার হাজার ৫৮৯ ভোটে, দিনাজপুর-৫ আসনে এনসিপির প্রার্থী চার হাজার ৮৩১ ভোটে, লালমনিরহাট-১ আসনে জামায়াতের প্রার্থী ৯ হাজার ১১৪ ভোটে, লালমনিরহাট-২ আসনের প্রার্থী আট হাজার ১৯১ ভোটে, গাইবান্ধা-৪ আসনে তিন হাজার ৩৪ ভোটে, বগুড়া-৩ আসনে দুই হাজার ১৫৬ ভোটে, সিরাজগঞ্জ-১ আসনে আট হাজার ৪০০ ভোটে, যশোর-৩ আসনে সাত হাজার ৮৯৪ ভোটে এবং খুলনা-৩ আসনে আট হাজার ৮৩৫ ভোটে হেরেছেন জামায়াতের প্রার্থী।

বরগুনা-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চার হাজার ১৪৬ ভোটে, বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী ছয় হাজার ৪১৩ ভোটে, ঝালকাঠি-১ আসনে ছয় হাজার ৮৯০ ভোটে, ময়মনসিংহ-১ আসনে রিকশার প্রার্থী ছয় হাজার ৫০৫ ভোটে এবং ময়মনসিংহ-৪ আসনে জামায়াতের প্রার্থী আট হাজার ৩১১ ভোটে হেরেছেন।

ময়মনসিংহ-১০ আসনে জামায়াতের প্রার্থী হেরেছেন আট হাজার ২১৪ ভোটে, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী হেরেছেন ৯ হাজার ৯৯০ ভোটে। ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী হেরেছেন পাঁচ হাজার ২৩৯ ভোটে, ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক হেরেছেন দুই হাজার ৩২০ ভোটের ব্যবধানে।

এদিকে, গোপালগঞ্জ-২ আসনে রিকশা প্রতীকের প্রার্থী হেরেছেন সাত হাজার ৯ ভোটে, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের প্রার্থী হেরেছেন এক হাজার ৬১ ভোটে, চাঁদপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী হেরেছেন পাঁচ হাজার ৮৭৭ ভোটে, চট্টগ্রাম-১৪ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী হেরেছেন এক হাজার ২৬ ভোটে এবং কক্সবাজার-৪ আসনে জামায়াতের প্রার্থী মাত্র ৯২৯ ভোটে হেরেছেন বলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানিয়েছে।

সূত্রমতে, নির্বাচন কমিশন থেকে ঘোষিত ও কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফল পর্যালোচনা করছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। এতে যেসব ত্রুটি ধরা পড়ছে, সেগুলো নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হচ্ছে। এরই মধ্যে অনেক প্রার্থী সংবাদ সম্মেলনসহ বিভিন্নভাবে তাদের অভিযোগের কথা জানিয়েছেন। এ সময় ঘোষিত ফল স্থগিত ও পুনরায় গণনার দাবি জানান প্রার্থীরা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিচার, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন নয়: সিরাজগঞ্জে নাহিদ ইসলাম

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিচার, সংস্কার, জুলাই ঘোষনা পত্র ও নতুন সংবিধান তৈরীর দাবী জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ

উল্লপাড়ায় ছাত্রলীগ নেতা অরিন ইসলাম ত্রাসের রাজত্ব করেছে এলাকায় 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণীমাগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অরিন ইসলাম এর অতিষ্ঠ এলাকাবাসী। উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মালেক হোসেনের ছেলে অরিন ইসলাম ২০২২

বেঁচে নেই শিশু সাজিদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হলেও সে বেঁচে নেই। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে.

সিরাজগঞ্জে শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত 

লুৎফর রহমান: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধমীয় মূলবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কালক্রম (৮ম) পযার্য়ে) শীর্ষক প্রকল্পের কেয়ারটেকার ও শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শিয়ালকোল হাট কমিটির উদ্যোগে বুলডোজার দিয়ে পরিত্যক্ত জায়গা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের শিয়ালকোল হাট বাজার কমিটির ইজারাদারদের উদ্যোগে হাটের পরিত্যক্ত জায়গায় বুলডোজার ব্যবহার করে আগাছা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে হাটের

৩৫-এর কনেকে বিয়ে ৭৫-এর বৃদ্ধের, সকালেই মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপ্রদেশের জৌনপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ৭৫ বছর বয়সি সঙ্গরুরাম দ্বিতীয়বার বিয়ে করার মাত্র এক রাত পরই মৃত্যু বরণ করেছেন।খবর আনন্দবাজার.কম কুছমুছ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন