৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এ কথা জানান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘আমরা সুদীর্ঘক্ষণ ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে অতি গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়ে আলোচনা করেছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই, প্রধান উপদেষ্টা ক্যাটাগরিকালি বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় তিনি ঘোষণা করবেন।’

তিনি আরও বলেন, এরচেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচাইতে ফলপ্রসূ বিষয় এটাই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে বলেও জানান মোস্তফা জামাল হায়দার।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাজি সেলিমের বাড়ি থেকে ৬টি বিলাসবহুল গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আজিমপুর দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজি সেলিমের ‘মদিনা ডেভেলপার’ কোম্পানির নির্মিত একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় অভিযানে ৬টি গাড়ি জব্দ করা

নয়াপল্টনের জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর

বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ঠিকানা টিভি ডট প্রেস: বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকাল

দুঃসহ জীবনের ভারে নুইয়ে পড়ছেন আফগান ব্যবসায়ী শফিকুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের একজন ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল্লাহ। চার সন্তানের জনক-তিন ছেলে ও এক মেয়ে। পরিবারে রয়েছেন দুইজন মা, চার ভাই, যাদের মধ্যে একজন বিবাহিত। বাকিদের

যে ১৮ উপদেষ্টার সম্পদ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে দেখা যায়, ১৮ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। আর কমেছে ৩ জনের। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)

প্রধান উপদেষ্টা আ. লীগ কী জিনিস বোঝেননি, ফিরে এলে হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না: ইলিয়াস

ডেস্ক রিপোর্ট: কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে