৪ বারের সাবেক এমপি মান্নান তালুকদার আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টায় ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহদফতর সম্পাদক শেখ মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সে কাটার মহল পরগনার সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জের ধুবিল ইউনিয়নে তার জন্ম। ১৯৫৪ সালে মেট্রিক পাসের পর ভর্তি হন সিরাজগঞ্জ সরকারি কলেজে। সে সময়েই ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে কলেজ ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

শিক্ষাজীবনের পাশাপাশি নিজ নামে ‘সোনালী আঁশ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন, যা ১৯৬৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়। একইসঙ্গে তিনি প্রথম শ্রেণির একজন সফল ঠিকাদার হিসেবেও পরিচিত ছিলেন।

১৯৯১ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর ১৯৯১ সালের পঞ্চম, ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুনি হাসিনার নির্দেশেই গুলি চালানো হয়েছিলো: নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিলো। সেই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আ. লীগের কর্মী সন্দেহে আরও একজন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক

ঢাকায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ৯ম ল্যান্ড ফোর্সেস টকস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৯ম ল্যান্ড ফোর্সেস টকস (এলএফটি)–২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই বৈঠক ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকা সেনানিবাসে সেনা

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনে হত্যা, যুবলীগ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলনে হত্যা মামলায় সেলিম খান (৫৫) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার

বেলকুচিতে ক্লাইমেট অ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ক্লাইমেট অ্যাকশন গ্রুপের অর্ধ-বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চালা এম. এম. প্লাজা মিলনায়তনে

গুমের শিকার ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের, ২২ শতাংশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক