৪৫ পেরোলেই পেনশন চাই, যৌনপেশাকে শ্রম তালিকায় আনার দাবিতে পথে সোনাগাছি

কেন্দ্রের বিলের বিরুদ্ধে সরব হওয়ায় পুলিশ থেকে সমাজবিরোধীরা প্রতিনিয়ত যৌনকর্মীদের উপরে নির্যাতন করে চলেছে বলে অভিযোগ দুর্বারের।

রবিবার মে দিবস। শ্রমিক দিবসের আগে শনিবার সন্ধ্যাতেই পথে নামছেন সোনাগাছির যৌনকর্মীরা। দাবি, ৪৫ বছর পার হলেই যৌনকর্মীদের পেনশন দিতে হবে সরকারকে। একই ভাবে দাবি, যৌনপেশাকে শ্রম তালিকার অন্তর্ভূক্ত করতে হবে। যৌনকর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি দীর্ঘ দিন ধরেই যৌনপেশার সামাজিক ও আইনি স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছে। তবে এখন নতুন করে সরব দুর্বার। সংগঠনের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের ‘ট্রাফিকিং ইন পার্সনস (প্রিভেনশন, কেয়ার অ্যান্ড রিহাবিলিটেশন) বিল যৌনপেশাকে শেষ করে দিতে পারে। এই বিলে আইনে পরিণত হলে যৌনপেশাকে অপরাধের তালিকায় ফেলা হতে পারে বলেও আশঙ্কা দুর্বারের।

কেন্দ্রের আইনের বিরুদ্ধে যেমন সরব দুর্বার তেমনই পুলিশ থেকে সমাজবিরোধীরা প্রতিনিয়ত যৌনকর্মীদের উপরে নির্যাতন করে চলেছে বলেও অভিযোগ দুর্বারের। এরই প্রতিবাদে শনিবার সন্ধ্যায় সোনাগাছি এলাকায় মশাল মিছিলের ডাক দিয়েছে দুর্বার। উত্তর কলকাতার অবিনাশ কবিরাজ স্ট্রিট থেকে কোম্পানি বাগান মাঠ পর্যন্ত হবে মিছিল।

দুর্বারের দাবি, যৌনকর্মীরা করোনাকালে অত্যান্ত দুর্ভোগের মধ্যে জীবন কাটিয়েছে। এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি বাংলার প্রায় ৬৫ হাজার যৌনকর্মী। এর মধ্যেই কেন্দ্রের বিল নতুন করে ভয় দেখাচ্ছে। দুর্বারের মুখপাত্র মহাশ্বেতা মুখোপাধ্যায়ের কথায়, ‘‘আমরাও মানবপাচার বন্ধ করার পক্ষে। কেউ যাতে পাচারের শিকার হয়ে যৌনপেশায় না আসেন, তা নিশ্চিত করতে অনেক উদ্যোগ নিয়েছি আমরাও। কিন্তু কেন্দ্র যা চাইছে তাতে এই পেশাই বিপদে পড়বে। যৌনকর্মীদের সঙ্গে সঙ্গে তাঁদের সন্তানরাও বিপদের মুখে পড়বেন। এই কারণেই আমরা লাগাতার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। শনিবারের মিছিল তারই অঙ্গ।’’

 

সুত্র: আনন্দবাজার পত্রিকা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” এই স্লোগান সামনে রেখে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। রোববার

সাতক্ষীরা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসানুল হাবিব অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি)।

বেলকুচির সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বুধবার (৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণের প্রশংসা করেছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

গভীর রাতে শামীম ওসমানের ছেলের নেতৃত্বে ঝটিকা মিছিল, যুবদল নেতার হাতে আটক ৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় অয়ন ওসমানের ৫ সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে যুবদলের নেতাকর্মীরা।, শনিবার (১

জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় জোরপূর্বক জমি দখল, অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে