৪১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত হাতে। শনিবার উত্তর গাজায় সংঘটিত এক পাল্টা হামলায় আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, নিহত সেনার নাম গালেব স্লিমান আল নাসাসরা, যিনি ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর ৪১২ জন সদস্য নিহত হয়েছেন, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৬০০০। আইডিএফ আরও জানায়, গাজায় ১৮ মার্চ পুনরায় বড় পরিসরে অভিযান শুরুর পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন। বর্তমানে সংঘর্ষের মাত্রা আরও বেড়েছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।’

এদিকে, শনিবার গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত প্রায় ১৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৬,০০০-এর বেশি সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৩,০০০ জন শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত সেনাদের মধ্যে ৪ শতাংশ গুরুতর এবং ৬ শতাংশ মাঝারি আঘাতপ্রাপ্ত।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, বিভিন্ন যুদ্ধ মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬৮,০০০ সেনা সদস্যকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং অনুমান করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে, যাদের অর্ধেকই মানসিক রোগে আক্রান্ত থাকবেন।

এছাড়াও, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা সম্প্রতি গাজায় একটি পৃথক অভিযানে আইডিএফ-এর একটি ইউনিটকে ফাঁদে ফেলে দেয়। সেনারা একটি সুড়ঙ্গ খোলার চেষ্টা করার সময় সেখানে পুঁতে রাখা একাধিক বিস্ফোরক একে একে বিস্ফোরিত হয়, ফলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত ও আহত হন।

এই পরিস্থিতির মধ্যেও ইসরায়েল যুদ্ধ থামাতে নারাজ। হামাসের পক্ষ থেকে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে এবং বন্দিমুক্তির বিনিময়ে একটি স্থায়ী সমঝোতার প্রস্তাবও অগ্রাহ্য করেছে। বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, সেই রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল। এ উদ্দেশ্যে নেপালের প্রধান

দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, বন্ধ সব পর্যটন স্পট

অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত ও নিখোঁজ রয়েছেন অনেকে।,

ঢাবি উপাচার্যকে প্রকাশ্যে ধমক ছাত্রদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার বিকেলে উপাচার্যের সঙ্গে

আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ

যমুনা সেতু পশ্চিমে র‌্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইফতেখায়েরের পুরুষাঙ্গ কেটেছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা