৪০ হাজার কোটি টাকার যুদ্ধাস্ত্র ইসরায়েলের কাছে কিনেছে ভারত!

অনলাইন ডেস্ক: পাক-ভারত যুদ্ধে আলোচনায় ফিলিস্তিনের গাজায় অসহায় নিরীহ মুসলমানদের ওপর গণহত্যা চালানো ইহুদি রাষ্ট্র ইসরায়েল। সম্প্রতি ভারত, পাকিস্তানে হামলা চালাতে ব্যবহার করেছে ইসরায়েলের তৈরি মনুষ্যবিহীন হারোপ ড্রোন। ১৫০ কোটি টাকা মূল্যের এক-একটি ড্রোন অত্যন্ত উচ্চগতির এবং নির্ভূলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তান এই হারোপ ড্রোনের কমপক্ষে ২৫টি ভূপাতিত করার দাবি করেছে। এরপরই মূলত আলোচনায় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কাছে ঠিক কি পরিমাণ অস্ত্র কিনেছে ভারত? ইসরায়েলের তৈরি কী কী যুদ্ধাস্ত্র ও সারঞ্জাম রয়েছে নরেন্দ্র মোদির কাছে?

ভারত শুধু গত এক দশকেই ইসরায়েলের কাছে ৩ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সরঞ্জাম আমদানি করেছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা। যার মধ্যে রয়েছে রাডার, ড্রোন, মিসাইল এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম । ভারত, ইসরায়েলের কাছে এসব যুদ্ধাস্ত্র কিনে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করেছে। ইহুদি রাষ্ট্র দখলদার ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ নিরীহ মুসলমানদের ওপর নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে গণহত্যা করছে, এসব জানার পরও নরেন্দ্র মোদির সরকার শুধুমাত্র গত ১০ বছরেই ৪০ হাজার কোটি টাকার এই যুদ্ধ সারঞ্জাম ইসরায়েলের কাছে কিনেছে।

কট্টর ইসলাম বিদ্বেষী মোদি ভারতের জনগণের কাছেই মুসলিম গণহত্যার কারণে কসাই উপাধী পেয়েছে। কসাই মোদি যেনো মুসলিম নিধনের ছকে নেমেছে এবার। ইসরায়েলের কাছে প্রকাশ্য চুক্তিতেই ৩ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র কিনেছে। যদিও বিভিন্ন সূত্র বলছে এটি আরও কয়েকগুন হবে। এদিকে ভারতের আরএসএস সংগঠনের সদস্যরা ইসরায়েলের হয়ে ফিলিস্তিনিদের নিধনের যুদ্ধে লিপ্ত হয়েছে। আরএসএস হলো নরেন্দ্র মোদির দল বিজেপির আদর্শে আদর্শিত হিন্দু জাতীয়তাবাদী সংগঠন। যারা সবসময়ই ইসরায়েলকে সাপোর্ট করে আসছে। যদিও ভারত কখনো আরএসএস এর ফিলিস্তিনের যুদ্ধে অংশ নেওয়ার প্রশ্নে হ্যাঁ বা না কিছুই বলেনি। তবে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু ছবি ও ভিডিও দেখে স্পষ্ট যে আরএসএস এর সদস্যরা সরাসরি মুসলিম নিধনের মিশনে ইসরায়েলের সাথে এক হয়ে ফিলিস্তিনে যুদ্ধ করছে।

কট্টর ইসলাম বিদ্বেষী মোদি সরকারের ইসরায়েলের কাছে কেনা রাডার, ড্রোন, মিসাইল এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে, হারোপ ড্রোন, বারাক-৮ মিসাইল সিস্টেম, স্পাইক অ্যান্টি-ট্যাংক মিসাইল, হেরন ও সার্চার ড্রোন, ফ্যালকন এওয়াকস সিস্টেম, স্পাইডার এয়ার ডিফেন্স ও নজরদারি সরঞ্জাম। মোদি ইসরায়েলের কাছে এসমস্ত অস্ত্র কিনে ইসরায়েলকে সরাসরি সাহায্য করেছে অর্থনীতিতে সমৃদ্ধশালী হতে। সেই অর্থ ব্যবহার করেই গাজার অসহায় ফিলিস্তিনিদের নারকীয় গণহত্যার মিশনে নেমেছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। আর এদিকে মোদিও কোন প্রমাণ ছাড়াই কাশ্মীর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তার বদলা নেওয়ার নাম করে পাকিস্তানের সাধারণ মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে। জঙ্গি আস্তানায় হামলা চালানোর কথা বললেও ভারতীয় সেনারা হামলা করছে মুসলামানদের ধর্মীয় উপাসনালয় মসজিদ আর মাদ্রাসায়। এ যেনো ইসরায়েলের মতই মুসলিম নিধনের নয়া মিশন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যার ফতোয়া: ইরানে কট্টরপন্থি আলেমের বিতর্কিত আহ্বান

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করেছেন ইরানের এক প্রভাবশালী কট্টরপন্থি আলেম। একইসঙ্গে বিশ্বের মুসলিমদের

ইসরায়েলি অবৈধ বসতিতে জড়িত দেড় শতাধিক কোম্পানির তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় অবৈধ ইসরায়েলি বসতিতে কার্যক্রম চালানো ১১টি দেশের ১৫৮টি কোম্পানির দীর্ঘ প্রতীক্ষিত তালিকাপ্রকাশ করেছে জাতিসংঘ।গতকাল শুক্রবার এই হালনাগাদ ডেটাবেজ প্রকাশ করে

রাজশাহীতে ৫ম সম্প্রীতি ও দক্ষতা উন্নয়ন স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রীতি ও দক্ষতা উন্নয়নে নতুন বাংলাদেশ বিনির্মাণ” থিমকে কেন্দ্র করে গত ২৩-২৬ জানুয়ারি, ২০২৫ রাজশাহী মেট্রো জেলার রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে ১৭০

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জামায়েতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা

চাঁদা না পেয়ে দোকান ভাংচুরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়াতে দু’লাখ টাকা চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার নির্মাণাধীন দোকান ভাংচুুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ উঠেছে স্থানীয়

তাড়াশে পুজা পুনর্মিলনী অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে তাড়াশে শারদীয় দুর্গা পূজা পরবর্তী পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৫ অক্টোবর) বিকেলে তাড়াশ রাঁধা গোবিন্দ