৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ ৪০ দিনের লম্বা ছুটি শেষ আগামী বুধবার (৯ এপ্রিল) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকে আবারও মুখর হবে শিক্ষাঙ্গন, শ্রেণিকক্ষ; বাজবে ক্লাসে প্রবেশের ঘণ্টা। সেই লক্ষ্যে ঝেড়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে শ্রেণিকক্ষগুলো।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সবশেষ ক্লাস হয়। সেদিন টাঙিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ। ছুটির মধ্যে ছিল পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি), সূত্র জানায়, বুধবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পুরোদমে ক্লাস শুরু হবে। স্কুল খোলার সময় শিক্ষার্থীরা যে দু-একটা নতুন বই এখনো পায়নি, সেগুলো দেওয়া হবে৷

এদিকে ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব স্কুলে এ পরীক্ষার কেন্দ্র পড়বে, তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেবে মাউশি। শুধু পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া সকালে এসএসসি পরীক্ষা পড়লে বিকেলে সংক্ষিপ্ত পরিসরে হলেও স্কুলে ক্লাস নেওয়া যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন মাউশির মাধ্যমিক শাখার কর্মকর্তারা।

অন্যদিকে রাজধানীর স্কুলগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা প্রায় সব বই পেয়ে গেছে। শুধু অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা দু-তিনটি করে বই পাওয়া বাকি আছে। সেগুলোও স্কুল ছুটির মধ্যে চলে এসেছে। শিক্ষার্থীরা ক্লাসে এলেই বইগুলো বিতরণ করা হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জে কারণে শিকল পরিয়ে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

ঠিকানা টিভি ডট প্রেস: হাতে তাদের হাতকরা আর পায়ে শিকল। লাইন ধরে এক এক করে ওঠানো হচ্ছে বিমানে। না, তারা বড় কোন দাগী আসামী বা

দেশের উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করছে জামায়াতে ইসলামী: অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতা, মনুষ্যত্ব ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করেছে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের দলটির মনোনীত

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন

ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র চালাচ্ছেন: সালাম পিন্টু 

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে-বিদেশে চক্রান্ত ও ষড়যন্ত্র

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা মনির বহিষ্কার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা যুবদলের সহ-দপ্তর

সিরাজগঞ্জে গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন ডে উপলক্ষে চরাঞ্চলে মানববন্ধন ও র‍্যালি

সিরাজগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি সিআরইএ প্রকল্পের আওতায় শুক্রবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় মানববন্ধন