৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা প্রায় ৪০ দিনের ছুটি শেষে আগামী রোববার থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল। ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয় ২৭ মার্চ। পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হচ্ছে।

দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোয় ঈদের ছুটি কার্যকর হয়। ছুটি শেষে দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।

রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় সৃষ্ট শিখন ঘাটতি পূরণে ছুটি শেষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিনেও পাঠদান চালু থাকবে। ৪ এপ্রিল থেকে এই কার্যক্রম শুরু হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাপান সাগরে চীন-রাশিয়ার যৌথ মহড়া: শক্তিশালী হচ্ছে কৌশলগত অংশীদারিত্ব

অনলাইন ডেস্ক: জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। বৈশ্বিক নিরাপত্তা কাঠামোয় যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলা এবং দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতেই

অবশেষে কাজিপুরের চাঞ্চল্যকর দুই শিশুকে ধর্ষণ চেষ্টার আসামী মিনু কারাগারে    

স্টাফ রিপোর্টারঃ পালিয়েছিলেন কয়েকদিন। অনেকের নিকটে দৌড়ঝাপও করেছেন। কিন্তু শেষমেশ আইনের নিকটে নিজে সমর্পণ করতে বাধ্য হয়েছেন। পুলিশ ছিলো তাকে ধরবার জন্যে সাড়াশি অভিযানের উপর।

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি থাকে না। আমরা ব্যক্তিগত স্বার্থে নয়,

জকসু নির্বাচনে শিবিরের জয়: অভিনন্দন জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি)

রোহিঙ্গা সংকটে সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

অনলাইন ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বাংলাদেশকে এই সমস্যার জন্য তহবিল নিশ্চিত করার আশ্বাস

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: পাবনায় ট্রাকের ধাক্কায় চালকসহ ভ্যানে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা হয়।