৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক; মানবিকতা ও নিঃস্বার্থ সমাজসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করে না-ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের ইটনার গোরখোদক মনু মিয়া। শনিবার (২৮ জুন) সকাল ১০টা ২০ মিনিটে ইটনা উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের আলগা পাড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মাত্র ১৮ বছর বয়সে কবর খোঁড়ার কাজ শুরু করেন মনু মিয়া। এরপর প্রায় পাঁচ দশক ধরে একটানা ৩ হাজার ৫৭টি কবর খুঁড়েছেন নিজের হাতে। বিস্ময়কর হলেও সত্য, এসব কাজের জন্য কখনোই কোনো পারিশ্রমিক নেননি তিনি। মৃত্যুর পর মানুষের মর্যাদাপূর্ণ বিদায় নিশ্চিত করাকে তিনি দেখতেন আত্মিক ও সামাজিক দায়বদ্ধতা হিসেবে।

দূর-দূরান্তের মৃত্যু সংবাদ পেলেই প্রস্তুত হয়ে যেতেন কবর খুঁড়তে। যাতায়াতের সুবিধার্থে নিজের ধানিজমি বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া, যাতে যন্ত্রপাতি নিয়ে সময়মতো পৌঁছাতে পারেন মৃতের বাড়িতে। তাঁর হাতেই হাজারো মানুষ পেয়েছেন চিরনিদ্রার ঘর।

নিঃশব্দে সমাজের জন্য কাজ করে যাওয়া এই মানুষটি ছিলেন কোনো খ্যাতি বা পুরস্কারের বাইরে থাকা এক সত্যিকারের নায়ক। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে এলাকায়। স্থানীয়রা বলছেন, মনু মিয়ার মতো নিঃস্বার্থ মানুষ এ যুগে বিরল।

মাটি খুঁড়ে অন্যের শেষ ঠিকানা গড়া সেই মানুষটিই আজ নিজেই আশ্রয় নিলেন সেই চিরচেনা

মাটির বুকে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের

সলঙ্গায় কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে সলঙ্গা

তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক যন্ত্রণা সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা। রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত

ডিসেম্বরে নির্বাচন, সংস্কার এর মধ্যে করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতোমধ্যে সাত মাস পার করে এসেছি। আমরা বলছি, ডিসেম্বরে নির্বাচন

সোমবার কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ -এ অংশগ্রহণ

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি রাশেদুল ইসলাম ও সভাপতি সালাহউদ্দিন আইউবী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২১ সেশনের জন্য কেন্দ্রিয় সভাপতি নির্বাচনে মনোনয়ন সম্পন্ন হয়েছে।অনলাইনে ভোট হওয়ার মাধ্যমে সভাপতি হোন সালাহ উদ্দিন আইউবী আর সেক্রেটারি রাশেদুল ইসলাম।