৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন না। কবর খননের যাবতীয় সরঞ্জামাদি ভর্তি বস্তা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ছুটে গিয়ে সেখানেই হাজির হন। বিনা পারিশ্রমিকে মনের মতো করে কবর খনন শেষে জানাজায় অংশ নিয়ে তবেই ক্ষ্যান্ত হন মনু। ইতোমধ্যেই সাড়ে তিন হাজার কবর খননের রেকর্ড বগলদাবা করেছেন মনু।

তবে এবার নানান রোগব্যাধি ও বার্ধক্যজনিত কারণে কাবু হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ৬৯ বছর বয়সী মনু মিয়া। এমন পরিস্থিতিতে বাড়ি-ঘর এবং সেই ঘোড়া-টিকে ফেলে রেখে সহধর্মিণীও তার সঙ্গী হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন মনু মিয়া।

আর এই সুযোগে বৃহস্পতিবার দিবাগত-রাতের কোনো এক সময় রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনু মিয়ার ঘোড়াটিকে পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে রাস্তার পাশের খাদ-ডোবায় ফেলে রাখে। প্রচুর রক্তক্ষরণে মৃত্যুর মুখে ঢলে পড়ে ঘোড়াটি। মৃত অশ্বের মুখ দেখে চমকে ওঠে আশপাশের গ্রামের লোকজন। সকলেই চিৎকার করে বলে ওঠে ‘আরে এযে আমরার গোরখোদক মনু মিয়ার ঘোড়া’।

দুই ভাই ও তিন বোনের সংসারে মনু মিয়া তৃতীয়। কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এ পর্যন্ত তিনি চৌদ্দটি ঘোড়া কিনেছেন। আর এ জন্য বিক্রি করতে হয়েছে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি। পৈত্রিক অন্য সম্পত্তি বন্ধক দিয়েই চলছিল নিঃসন্তান মনু মিয়ার সংসার ও কবর খোঁড়ার কাজ। দ্রুততম সময়ের মধ্যে কবর খোঁড়ার কাজ করতে খুন্তি-কোদাল, দা, চাকু, স্কেল আর করাত ইত্যাদি ভর্তি বস্তাসহ হাওড়ের বন্ধুর পথে ঘোড়ায় চড়ে পৌঁছেন তিনি।

কবর খোঁড়ার সেই নিখুঁত কারিগর রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখন-ই তার ঘোড়াটি হত্যাকাণ্ডের শিকার হলো। কিন্তু শারীরিক দিক বিবেচনায় এখনও মনু মিয়াকে তার ঘোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি।

এ বিষয়ে কথা হলে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, রোববার সকাল পর্যন্ত ওই ঘোড়া হত্যার বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের কেন্দ্র শাসিত লাদাখে ব্যাপক সংঘর্ষ-পুলিশের গাড়িতে আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্র শাসিত লাদাখ শহরকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সহিংস সংঘাতে অন্তত চারজন নিহত

বিশেষ ঘোষণা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন 

অনলাইন ডেস্ক: বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশেষ ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি), এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এই ঘোষণা

বর্শা নিক্ষেপে দেশ সেরা বেলকুচির মেয়ে তারিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির মেয়ে তারিন খাতুন ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। তারিন জেলার বেলকুচি

ছাত্রদলের টাকার উৎস কী?

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন

খাগড়াছড়িতে সড়ক অবরোধ, সাজেকে আটকা হাজারো পর্যটক

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে এক পাহাড়ি নারীকে নির্যাতনের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধের ফলে জেলার

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটিতে কারাবন্দি বাবার মৃত্যুর পর এক ছাত্রলীগ নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন