৩ বোনের পুকুরে ডুবে একসঙ্গে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়ার দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (১১), পাশের বাড়ির মো. কালু মিয়ার মেয়ে রুবিনা পারভীন হাবীবা (৭) এবং পারুয়া সাহাব্দীনগর গ্রামের প্রবাসী মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (১০)। নিহত সুমাইয়া ও জান্নাত আপন খালাতো বোন এবং নিহত হাবীবা সুমাইয়ার চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জান্নাত তার মামার সঙ্গে উত্তর পারুয়া গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। মামা আর বোন গল্প করার সময় দুই খালাতো বোন স্থানীয় মসজিদ পুকুরে গোসল করতে নামে। পরে তাদের সঙ্গে যোগ দেয় শিশু হাবীবাও। গোসল করার একপর্যায়ে তাদের স্বজনরা ঘরে ফিরিয়ে আনলেও পরক্ষণে তারা আবারও সকলের অগোচরে পুকুরে নেমে তলিয়ে যায়। তাদের দেখতে না পেয়ে স্বজনরা পুকুরে গিয়ে দেখেন তিনজনই ডুবে ভেসে উঠেছে। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একইদিন রাত সাড়ে ৮টার দিকে সুমাইয়া ও হাবিবার এবং রাত ১০টার দিকে সাহাব্দীনগরে নামাজের জানাজা শেষে তাদের লাশ দাফন করা হয়।

স্থানীয় মোহাম্মদ হারুন সওদাগর জানান, শিশুগুলোকে তাদের স্বজনরা পুকুর থেকে দুইবার ফিরিয়ে এনেছিল। কিন্তু তারা আবারও সবার অজান্তে পুকুরে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন। মাত্র ১৩ দিন আগে দুই খালাতো বোন সুমাইয়া আর জান্নাতের নানি মারা গিয়েছিল। এর শোক কাটাতে ভাগনি জান্নাতকে নিয়ে বোনের বাড়ি এসেছিল মামা লোকমান।

এ বিষয়ে পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, তিনটি নিষ্পাপ শিশুর এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নারায়ণগঞ্জে ভাগাড় থেকে পাঁচ বস্তা এনআইডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার ভাগাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্বলিত পাঁচ বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুল সংখ্যক পোলিং কর্মকর্তার কার্ড

১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের

দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা রায়গঞ্জে বালি বিক্রিতে বাধা, ক্রেতাদের প্রতিবাদ সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর টেন্ডারকৃত বালি ক্রয় করায় স্থানীয় প্রভাবশালী একটি মহল বিক্রি করায় বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বালি ক্রয়কারীরা সোমবার

জিডি হওয়ার এক ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: জিডি অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে

ছয় মাসে দিল্লি থেকেই ৭৭০ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে

ঠিকানা ডেস্ক: ২২শে এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর মাত্র এক মাসের ব্যবধানে দিল্লি পুলিশ একটি সমন্বিত অভিযান চালিয়ে ৪৭০ জন কথিত অবৈধ

মায়ের অসুস্থতায় কেন্দ্রে দেরি, পরীক্ষায় বসতে না পেরে ভেঙে পড়ল বাবাহারা আয়েশা

অনলাইন ডেস্ক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছায় বাবাহারা আয়েশা। আর মাত্র দেড় ঘণ্টার দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া