৩ বছর সাজার বিরুদ্ধে আপিল করলেন জোবাইদা রহমান

স্টাফ রিপোর্টার: দুর্নীতি মামলায় ৩ বছর সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। আপিলের জন্য জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার দুপুরে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন জোবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানের তিন বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেছিল দুদক।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে বিএনপির বিশাল প্রচারণা মিছিল 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার

মোদির নিষেধাজ্ঞা উপেক্ষা: পশ্চিমবঙ্গে বাংলাদেশি পণ্যের রমরমা বাজার

অনলাইন ডেস্ক: মোদি সরকার বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে নানারকম বিধিনিষেধ আরোপ করলেও কলকাতা ও মুর্শিদাবাদের দোকানগুলো বাংলাদেশি পণ্যে সয়লাব। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে শুরু করে

টাঙ্গাইলে কোটি টাকা প্রতারণার অভিযোগে ভুক্তভোগীদের মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বেসরকারী সংস্থা সেনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রলিয়া পাঠানোর নামে করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৬

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার প্রসিকিউশনের আবেদনের

বগুড়ায় দোকান চুরির ঘটনায় চার সন্দেহভাজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় সংঘটিত একটি দোকান চুরির ঘটনায় চারজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিরাজগঞ্জ। র‌্যাব সূত্র জানায়, গত ৯

ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি শামীউল, সম্পাদক আতিক

নিজস্ব প্রতিবেদক: শামীউল আলীম শাওন কে সভাপতি ও আতিকুর রহমান আতিক কে সাধারণ সম্পাদক করে রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর