‘৩৬ জুলাই’র আগেই দেশে ফিরছেন তারেক রহমান?

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন ফের জোরালো হয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তিনি আগামী ৫ আগস্টের আগেই যুক্তরাজ্য থেকে দেশে ফিরতে পারেন। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবুও দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

দলীয় সূত্রমতে, আসন্ন জাতীয় নির্বাচন ও সাংগঠনিক পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পর্যায়ে তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ প্রয়োজন হয়ে পড়েছে। মনোনয়ন চূড়ান্তকরণ, দলের অভ্যন্তরীণ কৌশল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে তার নেতৃত্ব অপরিহার্য।

বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় অক্টোবর ধরা হলেও তা আরও এগিয়ে আসতে পারে। তৃণমূলের দাবির পরিপ্রেক্ষিতে তার আগমন ত্বরান্বিত হচ্ছে।”

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, “তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তিনি খুব শিগগিরই ফিরছেন।” যদিও তিনি নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করেননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও এক সাক্ষাৎকারে বলেন, “তিনি খুব শিগগিরই ফিরবেন, ইনশাআল্লাহ। তিন মাস নয়, তারও আগেই।”

সম্প্রতি এই প্রসঙ্গ আরও আলোচনায় আসে জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফ কায়সারের একাধিক ফেসবুক পোস্ট ঘিরে। এক পোস্টে তিনি লেখেন, “তিনি লন্ডন থেকে ফিরছেন ‘৩৬ শে জুলাই’র আগেই।” আরেক পোস্টে তার নেতৃত্বের দক্ষতা ও রাজনৈতিক প্রস্তুতির প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেন পরবর্তী সময় এবং আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ৮০টিরও বেশি মামলার বেশ কয়েকটি ইতোমধ্যে খারিজ হয়েছে, বাকিগুলোর রায়ে তিনি খালাস ও জামিন পেয়েছেন। আইনজীবীদের মতে, এখন তার দেশে ফেরায় আর কোনও আইনি বাধা নেই।

আজ বৃহস্পতিবার গাজীপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি চাইলে যেকোনো সময় দেশে ফিরতে পারেন।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রতিবেশী দাদার লালসার শিকার ৭ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশু জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৮ জুলাই রাতে পুলিশ অভিযান চালিয়ে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক: বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে,

খুব যন্ত্রণায় আছি, আমরা এখন মৃত্যুই চাই’: আল-আকসা হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলের আল-আকসা হাসপাতালে আহতদের চিকিৎসার চাপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যব্যবস্থায় চিকিৎসকরা অসহায় হয়ে পড়েছেন। শনিবার গাজার বর্তমান

গণমাধ্যমের লেন্সে তরুণদের রাজনীতি-১

ঠিকানা টিভি ডট প্রেস: বছর খানেক আগের কথা। উদ্ভট এক ভাবনা মাথায় এলো। আইডিয়াবাজ সহকর্মীকে বললাম, “আচ্ছা, রাষ্ট্রের সব অরগ্যান রাইটওয়েতে ফাংশন করলেই তো সুশাসন

এবার নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা জানালেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন-এসব বিষয় নিয়ে দলের