৩৫-এর কনেকে বিয়ে ৭৫-এর বৃদ্ধের, সকালেই মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপ্রদেশের জৌনপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ৭৫ বছর বয়সি সঙ্গরুরাম দ্বিতীয়বার বিয়ে করার মাত্র এক রাত পরই মৃত্যু বরণ করেছেন।খবর আনন্দবাজার.কম

কুছমুছ গ্রামের বাসিন্দা সঙ্গরুরাম বছর খানেক আগে স্ত্রী হারান। নিঃসন্তান হওয়ায় একেবারেই একা হয়ে পড়েছিলেন তিনি। কৃষিকাজে ব্যস্ত থাকলেও একাকিত্ব তাঁকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। তাই আত্মীয়-স্বজনের আপত্তি সত্ত্বেও নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

২৯ সেপ্টেম্বর স্থানীয় মন্দিরে মালাবদল করে বিয়ে করেন তিনি ৩৫ বছর বয়সি মনভবতীর সঙ্গে। বিয়ের আগেই আদালতে রেজিস্ট্রি হয়েছিল। নবদম্পতির প্রথম রাত কাটে মূলত আলাপ-আলোচনায়। ভবিষ্যতের সংসার নিয়ে কথা বলেছিলেন দু’জনে।

পরদিন সকালে আচমকা সঙ্গরুরামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আকস্মিক এই মৃত্যুতে গ্রামজুড়ে তৈরি হয়েছে নানা জল্পনা। আত্মীয়-স্বজনদের অনেকেই মনে করছেন, মৃত্যু হয়তো স্বাভাবিক নয়, এর নেপথ্যে থাকতে পারে ষড়যন্ত্র। বিশেষত দিল্লিতে থাকা পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

ময়নাতদন্ত হবে কি না এবং পুলিশি তদন্ত শুরু হবে কি না, তা নিয়েই এখন আলোচনা চলছে এলাকায়। হঠাৎ করে ঘটে যাওয়া এই মৃত্যুতে গ্রামবাসীরাও স্তম্ভিত।এক রাতের দাম্পত্যই শেষ হয়ে গেল ৭৫ বছরের বৃদ্ধের জীবনে। ঘটনাটি ঘিরে এখন রহস্যের ঘনঘটা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেনের মতবিনিময়

নজরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা, অস্ট্রেলিয়ান প্রবাসী প্রকৌশলী কামাল হোসেন রায়গঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) দিনভর রায়গঞ্জ উপজেলা

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে মুসলিমদের ওপর নির্যাতনের মাত্রা দিনদিনই বাড়ছে। বিশেষ করে হিন্দুকবাদী রাজ্যে এসব ঘটনার হার সবচেয়ে বেশি। কাজের সন্ধানে যেসব মুসলিম নাগরিক

রায়গঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার

রায়গঞ্জে শিশু ধর্ষণ আসামী গ্রেফতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ সুত্রে জানাগেছে শুক্রবার (১৪ মার্চ) দুপুরে

স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। ভর্তির প্রক্রিয়া পরীক্ষা নির্ভর হবে এবং

ভোটারদের আস্থা বাড়াতে কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবেন সেনাসদস্যরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ ৪০ থেকে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন