৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা সেই রিকশাচালক জুলাই মামলায় কারাগারে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মবের শিকার সেই রিকশাচালককে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।,

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে কারাগারে রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তার জামিন চান। শুনানি শেষে আদালত রিকশাচালককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই দিন রিকশাচালক আজিজুর গণমাধ্যমে বলেন, আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম।

তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।,

এদিকে তাকে আটক রাখার আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মো. আজিজুর রহমান (২৭) মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, এই আসামি ধানমন্ডি-৩২ এ সাধারন জণগণের দ্বারা গ্রেপ্তার হওয়ায় সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাতপ্রাপ্ত হয়। মামলা তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকার মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গুলি ভুক্তভোগীর পিঠ দিয়ে ঢুকে গেলে তাৎক্ষণিক পড়ে যান। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ২ মাস চিকিৎসা শেষ সুস্থ হন। এ ঘটনায় এ বছরের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আরিফুল।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হয়, জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন

সাভারে নারী কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

সাভার প্রতিনিধি: সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক

সিরাজগঞ্জে মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিকী পাঠদান

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কেই শিক্ষার্থীদের পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শ্রেণিকক্ষের মতই মনোযোগী হয়ে পাঠ গ্রহণ করলেন শিক্ষার্থীরাও। সোমবার (২৮ জুলাই)

চাঁদাবাজি করায় কথিত দুই সমন্বয়ককে পুলিশে দিল স্থানীয়রা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দুই যুবককে ধরে পুলিশে দিয়েছেন হকার ও স্থানীয়

৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট-জমিও

নিজস্ব প্রতিবেদক: বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ছয় বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০১৯ ও ২০২৫ সালে

সলঙ্গায় মসজিদের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা দখলে রাখার অভিযোগ মন্টুর বিরুদ্ধে

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের নামের ওয়াকফকৃত ৯ বিঘা জায়গা তথ্য গোপন করে অবৈধভাবে ভোগদখল করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম মন্টুর (৬০)বিরুদ্ধে। দীর্ঘদিন