২৬ দিনে ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার, ১,০৫৩ মামলা

নিজস্ব প্রতিবেদক সারাদেশে অবৈধ মজুতবিরোধী অভিযানে ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২৬ দিনে মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ৫৩টি মামলা দায়ের এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উল্লিখিত সময়ে সারাদেশে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেল ছিল ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার, অকটেন ২২ হাজার ৫৩৯ লিটার এবং পেট্রোল ৪৬ হাজার ১৪৬ লিটার। অভিযানের সময় অবৈধ মজুতকারীদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং খাতে শৃঙ্খলা বজায় রাখতে সরকার এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান মনির হোসেন চৌধুরী। অবৈধ মজুত ও পাচার সংক্রান্ত তথ্যদাতাদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণার বিষয়টিও উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানায়, নজরদারি জোরদারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তথ্যসূত্র: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রে শাটডাউন শুরু, ছাঁটাইয়ের ঝুঁকিতে লাখো কর্মী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ব্যয় বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রমে শাটডাউন শুরু হয়েছে। অর্থ্যাৎ, বেশ কিছু সরকারি দপ্তরের সেবাদান বন্ধ হয়ে গেছে। এসব দপ্তরের

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের

ভোটারদের আস্থা বাড়াতে কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকবেন সেনাসদস্যরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ ৪০ থেকে

এআইয়ের কারণে মাইক্রোসফট থেকে বাদ পড়ছে ৯ হাজার কর্মী 

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা তাদের মোট কর্মীবলের প্রায় চার শতাংশ হ্রাস করতে যাচ্ছে। এ সিদ্ধান্তের

কুয়েটে ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আজ মঙ্গলবার

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক